নথির পাহাড়ে ‘যোগ্য’ ভোটার খুঁজতে নাজেহাল বিচারকরা, ভরসা মাইক্রো অবজার্ভার-ইআরও’র ‘নোট’

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব। সেখান থেকেই নাম বাদ গিয়েছে প্রায় ৬৩ লক্ষ ভোটারের। এই তালিকাতে যেমন রয়েছেন সাধারণ মানুষ থেকে বিধায়ক, কাউন্সিলর, বিশ্বকাপ জয়ীর নাম, তেমন নাম রয়েছে নথি যাচাইয়ের দায়িত্ব পাওয়া বিচারকদেরও। তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে ১৬ জন বিচারকের নাম রয়েছে অ্যাডজুডিকেশনের তালিকায়। এই জটিলতার মধ্যেই তাদের নথির পাহাড় থেকে যোগ্য ভোটার খুঁজে বের করতে হচ্ছে।

বিপুল পরিমাণ নথি থেকে তথ্য যাচাই করে বৈধ ভোটার খোঁজে বের করা খড়ের গাদায় সূঁচ খুঁজে বের করার মত। বিস্তর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিচারকদের। তাই অধিকাংশ বিচারকই নির্ভর করছেন মাইক্রো অবজার্ভার, ইআরও, এইআরও-দের তৈরি ‘নোটের’ ওপর। এরফলে যাচাই হওয়ার পর তালিকা কোন দিকে যাবে সেটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটারদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একজন বিচারককে দিনে ৫০ টি আবেদন নিষ্পত্তি করতে হচ্ছে। বেশিরভাগ বিধানসভা এলাকায় নথি যাচাই করে নিষ্পত্তির দায়িত্ব পেয়েছেন একজন করে বিচারক। বহু জায়গায় বিচারাধীন ভোটারের সংখ্যা অনেকটাই বেশি, সেখানে দুজন করে দেওয়া হয়েছে। পাহাড় প্রমাণ আবেদন দেখে অসহায় অবস্থা বিচারকের।

বিচারকদের জন্য একটি করে লগইন আইডি দেওয়া হয়েছে, সেখানে এইআরও, ইআরও- দের আপলোড করা বহু নথি দেখা যাচ্ছে না। সঠিক নথি দেখার জন্য হার্ডকপি নিয়েও বসতে হচ্ছে তাঁদের। এরফলে সময় লাগছে বিস্তর। তাই মাইক্রোওয়ে অব সার্ভার এবং ইআরওদের নোটকেই ভরসা করছেন তাঁরা। নথির পাহাড় থেকে এত কম সময়ে তাঁরা সঠিক নথি বের করে বৈধ ভোটার খুঁজে বের করতে গিয়ে নাজেহাল অবস্থা বিচারকদের। তারওপর যাদের নিজেদের নামই এসেছে বিচারাধীনের তালিকায়, তাঁদের তো মরার ওপর খাঁড়ার ঘা অবস্থা। নিজের সমস্যার সঙ্গে মেটাতে হচ্ছে অন্যদের সমস্যাও। 

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

বিজেপি জেতার আনন্দে মেতেছে কলকাতা, নাইটক্লাবে বাজছে মমতার ‘হাম্বা হাম্বা’ গান

‘জন নয়গান’-এর সেন্সর জট কাটাতে আসরে বিজয়, প্রযোজককে কান থেকে দেশে ফেরার নির্দেশ

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

চুপিসাড়ে আশীর্বাদ সারলেন ‘লক্ষ্মীঝাঁপি’র সৌরভ-শুভস্মিতা, বিয়ে কবে?

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়

মোদির আর্জিতে সাড়া, দিল্লিতে চালু সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম

আমদানি শুল্ক বৃদ্ধির জেরে সোনার দাম বাড়লেও একধাক্কায় ৫,৭০০ টাকা সস্তা হল রুপো

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

উচ্চমাধ্যমিকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, মেধাতালিকায় ১৭ জন

জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস, মৃত ১ শ্রমিক, আহত অনেকে

অনটন বাধা নয়, উচ্চমাধ্যমিকে ৪৭০ পেয়ে বাজিমাত সুমির