‘​যুদ্ধ নয়, শান্তি চাই…’, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে কোথায় এবং কেমন আছেন নোরা ফতেহি?

তিনি সাত তাড়াতাড়ি দেশে ফেরার চেষ্টা করছেন। এবার ইজরায়েল ইরান সংঘাত নিয়ে প্রতিক্রিয়া জানালেন বলিউড ডান্সিং ডিভা নোরি ফতেহি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান-ইজরায়েলের সংঘাতে আতঙ্কে গোটা বিশ্ব। দিন দুয়েক আগে ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী হামলা চালায় ইরানে। জবাবে ইরানও ৭০ টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইজরায়েলে। গতকাল ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেইনি। এমন পরিস্থিতিতে উত্তাল মধ্যপ্রাচ্যে।ইরানে হামলার পরই প্রত্যাঘাতে কাতার, কুয়েত, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহিতে হামলা করা হয়েছে।  ইজরায়েল-ইরানে যাওয়ার কয়েকশো ফ্লাইট বাতিল হয়েছে। যার ফলে মধ্যপ্রাচ্যের একাধিক জায়গায় আটকে পড়েছেন ভারতীয় তারকারা। যার মধ্যে দুবাইয়ে আটকে রয়েছেন টলিউড অভিনেত্রী শুভেশ্রী গঙ্গোপাধ্যায়, এছাড়া আটকে রয়েছেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তাও। তিনি সাত তাড়াতাড়ি দেশে ফেরার চেষ্টা করছেন। এবার ইজরায়েল ইরান সংঘাত নিয়ে প্রতিক্রিয়া জানালেন বলিউড ডান্সিং ডিভা নোরি ফতেহি। কারণ তিনি ভারতের পাশাপাশি দুবাইয়েও বসবাস করেন। তাই স্বাভাবিকভাবেই তাঁর ভক্তরা জানতে চায়, মধ্যপ্রাচ্যের এমন উত্তেজনার মধ্যে নোরা ফাতেহি কেমন আছেন?

 

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

তবে অভিনেত্রী জানিয়েছেন তিনি এখন ভারতেই আছেন। তাই উদ্বেগের কিছু নেই। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, ভারতে থাকার কারণেই তিনি নিরাপদে আছেন এবং ভাল আছেন। তবে তিনি ‘খুবই উদ্বিগ্ন’। মধ্যপ্রাচ্যের প্রকাশিত ছবিগুলি তাঁকে মানসিকভাবে নাড়া দিয়েছে। তিনি চান বিশ্বের শান্তি এবং মানুষ স্থিতিশীল জীবনযাপন করুক। রবিবার, ১ মার্চ অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘আমি জানি সেখানকার মানুষ এখন ভাবছে, আগামীকাল কী ঘটবে, তা নিয়ে ভয়ে আছেন। এই অঞ্চলে কী ঘটছে তার দৃশ্য দেখার পর, আমার খুব খারাপ লাগছে কারণ আমরা চাই না যে নিরীহ জীবন নষ্ট হোক। মানুষ বছরের পর বছর ধরে একের পর এক বিশৃঙ্খল ঘটনা, সংঘাত এবং ট্র্যাজেডি দেখে আসছে। আমি ঐক্যতা চাই। যেটি প্রতিটি মানুষের একসঙ্গে একসাথে দাঁড়ালেই তা সম্ভব। তাই সকলে প্রার্থনা করুন। ঈশ্বরের উপর আস্থা রাখুন।

একই ভিডিওতে, ‘নোরা ফাতেহি আরো বলেন যে, পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। ক্ষমতার এক বিরাট পরিবর্তন এবং একটি নতুন বিশ্বব্যবস্থার উত্থান হতে চলেছে। এর উপর আমাদের নিয়ন্ত্রণ নাও থাকতে পারে। দুর্ভাগ্যবশত, সবসময় সাধারণ মানুষের মূল্য দিতে হয়, আমরা সকলেই মানসিক, আধ্যাত্মিক এবং অর্থনৈতিকভাবে এটি অনুভব করব।’ কাজের ক্ষেত্রে, নোরা ফাতেহিকে শেষবার ‘থাম্মা’ ছবির আইটেম ডান্স ‘দিলবার কি আঁখোঁ কা’ তে দেখা গিয়েছিল, যেখানে আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দান্না অভিনয় করেছেন। পরবর্তীতে, তাঁকে কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এ দেখা যাবে।

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের