‘দাদু চিন্তা কোরো না, আমরা ভাল আছি’, আশ্বস্ত ইউভানের, দুবাই থেকে বাবাকে কী জানালেন শুভশ্রী?

এমন পরিস্থিতিতে দুবাইয়ে আটকে রয়েছেন ভারতের একাধিক তারকা। রয়েছেন টলিউড অভিনেত্রী শুভেশ্রী গঙ্গোপাধ্যায়ও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান-ইজরায়েলের সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। রবিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো তাণ্ডব শুরু হয়েছে ইরানে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলছেই। আর যুদ্ধ লেগে যাওয়ার ভয়ে আতঙ্কে গোটা বিশ্ব। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যাওয়ার একাধিক বিমান বাতিল হয়েছে। ইরানে হামলার পরই প্রত্যাঘাতে কাতার, কুয়েত, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহিতে হামলা করা হয়েছে।  এমন পরিস্থিতিতে দুবাইয়ে আটকে রয়েছেন ভারতের একাধিক তারকা। রয়েছেন টলিউড অভিনেত্রী শুভেশ্রী গঙ্গোপাধ্যায়ও।

তিনি গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ে গিয়েছেন। স্কুল ছুটি থাকায় এরপর থেকেই মায়ের কাছে দুবাই নিয়ে যাওয়ার বায়না জুড়েছিল ইউভান। তাই ছেলেকে নিয়ে সেখানে ঘুরতে গিয়েছেন শুভশ্রী। কিন্তু শনিবার থেকেই দুবাইয়ের চিত্র পাল্টে গিয়েছে। যাতে ঘুম উড়েছে চক্রবর্তী এবং গঙ্গোপাধ্যায় পরিবারের। এমন পরিস্থিতিতে ফোনে লাগাতার শুভশ্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন রাজ চক্রবর্তী এবং শুভেশ্রীর বাবা-মা। তবুও নিশ্চিন্ত হতে পারছেন না তাঁরা। নায়িকার বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় গতকাল জানিয়েছিলেন, শুভশ্রী যে হোটেলে রয়েছেন তার আশেপাশে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটছে। তবে এখন কেমন আছেন তাঁরা? সোমবার (২ মার্চ) একটি সংবাদমাধ্যমকে নায়িকার বাবা জানালেন, নাতি ইউভানের সঙ্গে মিনিট সাতেক কথা হয়েছে তাঁর।

ইউভান বড়দের মতো করে জানিয়েছে, ‘দাদু চিন্তা কোরো না। আমি ভাল আছি।’ তাও চিন্তা কমছে না। নাতি আর মেয়ের মুখ না দেখা পর্যন্ত শান্তি হচ্ছে না তাঁর। ফোনে বাবাকে চিন্তা করতে না করেছেন শুভশ্রীও। তিনি জানিয়েছেন, হোটেলের ভিতরে নিরাপদেই আছেন। তাই আর চিন্তার কিছু নেই। তবে জানা গিয়েছে, নিরাপত্তার খাতিরে হোটেল বদলেছেন শুভশ্রী। নতুন হোটেলের আশেপাশেও বিস্ফোরণ হচ্ছে। ৫ মার্চ দেশে ফেরার বিমানের টিকিট কাটা রয়েছে শুভশ্রীর। তাই শুভশ্রী চাইছেন তার আগেই যদি ফেরা যায়। আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত। যার ফলে কাপছে পশ্চিম এশিয়ার একাধিক দেশ। ইরানের হামলার জেরে বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। সেই কারণেই দুবাইয়ে গিয়ে আটকে পড়েছেন শুভশ্রী আর ইউভান। আসলে বিমান চলাচলে ইজরায়েল-ইরান সংঘাতের প্রভাব পড়েছে।

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু