শিল্প ও গবেষণার সেতুবন্ধনে নয়া উদ্যোগ আইআইটি খড়গপুরের, কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় পদক্ষেপ

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিকে আরও বাস্তবভিত্তিক ও শিল্পমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি খড়গপুর। প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চালু হল ‘জ্যোতি চ্যাটার্জি স্কুল অব ডিজিটাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’। কর্তৃপক্ষের মতে, এটি শুধুমাত্র একটি নতুন বিভাগ নয়, গবেষণা, উদ্ভাবন ও শিল্পপ্রয়োগকে একসূত্রে বাঁধা একটি পূর্ণাঙ্গ এআই পরিকাঠামো।

প্রতিষ্ঠান সূত্রে খবর, নতুন এই স্কুলটি ডিন (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট)-এর তত্ত্বাবধানে পরিচালিত হবে। এর মূল লক্ষ্য একাডেমিয়া, শিল্পক্ষেত্র ও সরকারের মধ্যে সরাসরি সমন্বয় গড়ে তোলা। গবেষণাগারে উদ্ভাবন, প্রোটোটাইপ তৈরি এবং সেগুলিকে বাস্তব শিল্পক্ষেত্রে প্রয়োগ-এই সমগ্র প্রক্রিয়াকে একই প্ল্যাটফর্মের আওতায় আনা হবে।

আরও পড়ুন: রং খেলাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা, বাঁশ-লাঠি নিয়ে দু’পক্ষের মধ্যে বেধড়ক মারপিট

এই প্রকল্পে উল্লেখযোগ্য আর্থিক সহায়তার ঘোষণা করেছেন আইআইটি খড়গপুরের প্রাক্তনী ড. জ্যোতি চ্যাটার্জি (বি.টেক, ১৯৭৭)। তিনি আগামী পাঁচ বছরে মোট ৫০ লক্ষ মার্কিন ডলার অনুদান দেওয়ার অঙ্গীকার করেছেন। ইতিমধ্যেই সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় ১০ লক্ষ মার্কিন ডলার প্রদান করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রতিষ্ঠান সূত্রে খবর, নতুন এই স্কুলটি ডিন (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট)-এর তত্ত্বাবধানে পরিচালিত হবে। এর মূল লক্ষ্য একাডেমিয়া, শিল্পক্ষেত্র ও সরকারের মধ্যে সরাসরি সমন্বয় গড়ে তোলা। গবেষণাগারে উদ্ভাবন, প্রোটোটাইপ তৈরি এবং সেগুলিকে বাস্তব শিল্পক্ষেত্রে প্রয়োেগ এই সমগ্র প্রক্রিয়াকে একই প্ল্যাটফর্মের আওতায় আনা হবে।

নতুন স্কুলে ডিজিটাল ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং, ডিপ নিউরাল সিস্টেম, আইওটি, রোবোটিক্স, ডেটা ইঞ্জিনিয়ারিং, ক্লাউড অবকাঠামো এবং ডিজিটাল হেলথ-সহ একাধিক অত্যাধুনিক প্রযুক্তিক্ষেত্রকে একত্রিত করা হবে। পাশাপাশি, স্বাস্থ্য পরিষেবায় এআই প্রযুক্তির প্রয়োগ বাড়াতে মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ ও সুপার স্পেশালিটি হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হবে।

আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, এই পদক্ষেপ গবেষণাকে জাতীয় উন্নয়নের শক্তিতে রূপান্তর করার এক বড় সুযোগ তৈরি করবে। শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারের সমন্বিত প্রচেষ্টায় দেশীয় এআই সমাধান তৈরিই তাঁদের প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠানের দাবি, এই উদ্যোগ প্রযুক্তিগত আত্মনির্ভরতার পথে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আন্তর্জাতিক পরিসরে ভারতের অবস্থান আরও সুদৃঢ় করবে।

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মায়ের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০