রং খেলাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা, বাঁশ-লাঠি নিয়ে দু’পক্ষের মধ্যে বেধড়ক মারপিট

Share:

নিজস্ব প্রতিনিধি, ধূপগুড়ি: হোলি উৎসবকে ঘিরে জলপাইগুড়ির ধূপগুড়িতে ভোরবেলায় ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধূপগুড়ি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে দুই পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়, যা অল্প সময়ের মধ্যেই হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, এরপর বাঁশ, লাঠি ও লোহার রড নিয়ে একে অপরের উপর চড়াও হয় দু’পক্ষ। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার বড় পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিজেও হাজির হন থানার আইসি উৎপল সাহা। পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন: জীবিত মানুষের নাম ভোটার তালিকায় ‘ডিলিট’ লিস্টে, চাঞ্চল্য মুর্শিদাবাদে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই পক্ষই রং খেলায় মেতে ছিল। অভিযোগ, সেই সময় এক পক্ষের এক যুবকের বান্ধবীকে লক্ষ্য করে কটূক্তি করা হয়। তা থেকেই উত্তেজনার সূত্রপাত। শুরুতে বচসা চললেও মুহূর্তের মধ্যে তা মারামারিতে পরিণত হয়। পরে বাঁশ-লাঠি নিয়ে হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং স্থানীয় বাসিন্দারাও মধ্যস্থতার চেষ্টা করেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে বলে খবর মেলেনি।

হোলির দিনেও ভোটমুখী পশ্চিমবঙ্গে জোরকদমে টহল শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে রুটমার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী। পাশপাশি কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গেও। এলাকা চিনিয়ে দিতে সঙ্গে রয়েছে সমস্ত থানার পুলিশ আধিকারিকরা। 

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার