হোলির রাতে মানিকচকে শুট আউটের ঘটনায় মৃত ২, গ্রেফতার ৩

গতকাল বুধবার, (৪ মার্চ) ওই এলাকায় আচমকাই শুট আউটের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিল ১৪ বছরের বালক-সহ তিনজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদার মানিকচক থানার মথুরাপুর কাহাড় পাড়া এলাকায় শুট আউটের ঘটনায় দুজনের মৃত্যু হল। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার, (৪ মার্চ) হোলির রাতে ওই এলাকায় আচমকাই শুট আউটের ঘটনা ঘটে। এলোপাথাড়ি গুলিতে গুলিবিদ্ধ হন ১৪ বছরের বালক-সহ তিনজন। গুলি চালায় ১০ বছরের নাবালক। হামলার পরেই অভিযুক্ত নাবালকের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। আর তাতেই গণপিটুনিতে মারা যান অভিযুক্তের বাবা সমীর দাশগুপ্ত এবং গুলিবিদ্ধ হওয়া আরেক নাবালক চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা গিয়েছে, যাঁর নাম সমর রজক। আরও তিনজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

জানা গিয়েছে, মানিকচকের শুট আউটের ঘটনায় মুল অভিযুক্ত সমীর দাশগুপ্তের ১০ বছরের নাবালক ছেলে। সমীর হলেন ওই এলাকার রেশন ডিলন। গতকাল তাঁর ছেলের সঙ্গে গ্রামবাসীদের তুমুল ঝামেলা হয়। অভিযোগ, সেই সময়েই সমীর দাশগুপ্তের নাবালক ছেলে বাড়িতে থাকা বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি চালায়। এতে চারজন গুরুতর আহত হন। ঘটনার পরেই অভিযুক্ত নাবালকের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। মারধর করে অভিযুক্ত নাবালকের বাবা সমীরকে। যাতে তিনি গুরুতর আহত হন। আহতদের মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন অভিযুক্তের বাবা এবং আরেকজন। গ্রেফতার হয়েছেন ৩ জন।

তবে হোলির রাতে ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে মথুরাপুর কাহারপাড়া এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল পুলিশকে। তবে যে নাবালকের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে তাঁকে পুলিশ আটক করে থানায় নিয়ে গিয়েছে। তবে কেন সে গুলি চালাল এবং ওই নাবালক কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল তা জানার চেষ্টা করছে পুলিশ। ওই রিভলবারের বৈধ লাইসেন্স আছে কিনা তাও যাচাই করা হচ্ছে। যে রিভলভার থেকে গুলি ছোড়া হয়েছে সেটি আটক করেছে পুলিশ। আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে। বৃহস্পতিবার ভোররাতে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। এলাকায় মোতায়েন রয়েছে মানিকচক থানার পুলিশ। প্রসঙ্গত, মালদহ পুলিশ চাঁচল ও হরিশচন্দ্রপুর থানা এলাকায় অভিযান চালিয়ে দোলের দিন রাতে প্রচুর পরিমাণে জাল নোট এবং চারটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। সেখানে গ্রেফতার হয় তিনজন। বিহার থেকে চোরা পথে মালদায় বেআইনি আগ্নেয়াস্ত্র প্রচুর পরিমাণে চোরা চালান হচ্ছে। যার বিরুদ্ধে মালদা পুলিশ লাগাতার অভিযান চালাচ্ছে।

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী