ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধের মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কিমের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আমেরিকা ও  ইজরায়েলের যুদ্ধ নিয়ে যখন উত্তপ্ত মধ্যপ্রাচ্য ঠিক তখনই  নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। জানা গিয়েছে  উত্তর কোরিয়ার শীর্ষ নেতা   কিম জং উন নতুন একটি যুদ্ধজাহাজ থেকে ‘কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র’ উৎক্ষেপণের পরীক্ষার যাবতীয় দিক খুঁটিয়ে পর্যালোচনা করেছেন। 

সূত্রের খবর, বুধবার (৪ মার্চ) পাঁচ হাজার টন ওজনের নতুন ডেস্ট্রয়ার ‘চো হিয়ন’ থেকে সমুদ্র থেকে স্থলভাগে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পরীক্ষা চালানো হয়।  জাহাজটিকে এখনও আনুষ্ঠানিক ভাবে কমিশনিং করা হয়নি তবে তার আগেই পরীক্ষা  চালালেন কিম। একই ধরণের বা তার চেয়েও উন্নত মানের আরও যুদ্ধজাহাজ তৈরির আহ্বান জানিয়ে কিম বলেন  তাঁর নৌবাহিনীর পারমাণবিক অস্ত্র গ্রহণের ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। উত্তর কোরিয়ার সরকারী সংবাদ মাধ্যমের দেওয়া তথ্যে বলা হয়েছে কিম বলেছেন, “আমাদের নৌবাহিনীর জলের নীচ থেকে আক্রমণ করার ক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে। নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ক্ষেত্রে সন্তোষজনক অগ্রগতি হচ্ছে।”  

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের যুদ্ধে সংকটে আইসিসির ক্রিকেট টুর্নামেন্ট

উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলের নামপো বন্দর থেকে দেওয়া বক্তব্যে কিম আরও বলেন, এই  সাফল্যগুলি দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় বড় পরিবর্তন এনেছে, যা গত অর্ধশতাব্দীতে অর্জিত হয়নি।  জানা গিয়েছে, মঙ্গল ও বুধবার দুদিনের সফরে কিম জং উন নামপো শিপইয়ার্ডে নির্মাণাধীন পাঁচ হাজার টনের ‘চো হিয়ন’ শ্রেণির ডেস্ট্রয়ারগুলোর মধ্যে প্রথম জাহাজটি পরিদর্শন করেন। কিম আরও বলেন,  “জলের নিচে ও জলের অন্য দিক থেকে আঘাত হানার জন্য আমাদের নৌবাহিনীর শক্তি দ্রুত বাড়বে।” তিনি আশাপ্রকাশ করে জানিয়েছেন,  “নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে। ” 

 

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের