মধ্যপ্রাচ্যের যুদ্ধে সংকটে আইসিসির ক্রিকেট টুর্নামেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের  প্রভাব পড়ল এবার ক্রিকেটেও। পশ্চিম এশিয়ায় চলতি যুদ্ধের কারণে আইসিসি-এর কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ স্থগিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধ। এতেই সমস্যা গভীর হয়েছে। ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েল আক্রমণ চালাচ্ছে, আর ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই পরিস্থিতির কারণে বিমান ও স্থলপথে যাতায়াত কঠিন হয়ে উঠেছে এবং খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিয়ে চিন্তা দেখা দিয়েছে। এরপরই আইসিসি তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত স্থগিত রাখা হোক টুর্নামেন্ট। তবে কবে ম্যাচগুলো হবে সেটা এখনো জানানো হয়নি।  

ম্যাচগুলি নেপালের কীর্তিপুরে অবস্থিত ত্রিভূবন বিশ্ববিদ্য়ালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন হওয়ার কথা ছিল। ওমান, ইউএই এবং আয়োজক দেশ নেপালে ১০–২০ মার্চের মধ্যে খেলতে আসার পরিকল্পনা করেছিল। কিন্তু যুদ্ধের আবহে নিরাপত্তা সহ একাধিক কারণের জন্য আপাতত স্থগিতের সিদ্ধান্ত। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন ৪ মার্চ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তারা জানিয়েছে, ‘পশ্চিম এশিয়ায় বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, ১০ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকা সিডাবলুসি লিগ ২-এর ম্যাচগুলি পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

আরও পড়ুন: বিশ্বকাপ চলাকালীন হোটেলের মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার, শাস্তি পেলেন পাকিস্তানি খেলোয়াড়

তবে পশ্চিম এশিয়ার উত্তেজনা শুধুমাত্র খেলোয়াড়দের জন্য ধাক্কা নয়, বরং পুরো বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডের সূচিকেও প্রভাবিত করেছে। আগামী দিনে পরিস্থিতি স্থিতিশীল হলে, নতুন সূচি ঘোষণা করা হবে বলেই সূত্র মারফত খবর।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?