আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অভিষেকের উদ্যোগে বাঁচল দুই কিশোরী, নন্দীগ্রাম থেকে দিল্লির এইমসে চিকিৎসা

courtesy: Google

নিজস্ব প্রতিনিধি:‌ নন্দীগ্রামের দুই কিশোরী ভুগছিলেন হৃদরোগে। হার্টের বড় অসুখে ভুগছিল এই দুই কিশোরী। নানা চিকিৎসক দেখিয়েও সম্পূর্ণ সুস্থ করা যাচ্ছিল না। তাই তাদের পরিবারের সদস্যরা সদাই চিন্তায় থাকতেন। এই নিয়ে চিন্তার মধ্যেই নন্দীগ্রামে শুরু হয় সেবাশ্রয় শিবির। সেখানে এই দুই কিশোরীকে নিয়ে এসেছিলেন পরিবারের সদস্যরা। আর খুলে বলেছিলেন দুই কিশোরীর সমস্যা। দুটি পৃথক পরিবার হলেও সমস্যাটা একইরকম ছিল। সবটা শুনেছিলেন চিকিৎসকরা। তারপর তা খবর যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে।

এদিকে এই খবর পেয়েই উদ্যোগ নেন তৃণমূল কংগ্রেস সাংসদ। এই দুই কিশোরীকে চিকিৎসার জন্য নয়াদিল্লির এইমস হাসপাতালে পাঠান অভিষেক। সেখানে চলে চিকিৎসা। এবার তারা সুস্থ হয়ে উঠছে। এখন তারা সম্পূর্ণ সুস্থ। এইমস হাসপাতালে যাওয়া, চিকিৎসা করানো এবং পরিবারের কাছে সুস্থ করিয়ে ফিরিয়ে আনার যাবতীয় খরচ বহন করেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। আর সে খবরই তুলে ধরলেন এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘‌নন্দীগ্রামের দুটি তরতাজা জীবন নিরাময়ের দিকে যাত্রা শুরু করেছে। আমি আনন্দিত যে আমরা এটি সম্ভব করার ক্ষেত্রে একটি ছোট ভূমিকা পালন করতে পেরেছি। নন্দীগ্রামে আমাদের সেবাশ্রয় ক্যাম্প চলাকালীন আমরা দুই কিশোরী, সুপর্ণা জানা এবং অর্পিতা দলুই সম্পর্কে জানতে পারি। উভয়ই জটিল হৃদরোগে ভুগছে।’‌

 

অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে একের পর এক কাজ করে সাফল্য নিয়ে আসেন অভিষেক। তবে নন্দীগ্রামে সেবাশ্রয় শিবির শুরু হতেই কটাক্ষ করেন শুভেন্দু। যা কাজ করে জবাব দিলেন অভিষেক বলে মনে করা হচ্ছে। তবে ডায়মন্ডহারবারের সাংসদ এক্স পোস্টে লিখেছেন, ‘‌তাদের পরিবারগুলি এই সংগ্রামের ভার বহন করছিল। এই ধরনের গুরুতর চিকিৎসা চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত অনিশ্চয়তা নিয়ে বসবাস করছিলেন। তাদের অবস্থা আমাদের নজরে আসতেই নয়াদিল্লির এইমস হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। যেখানে তারা প্রয়োজনীয় বিশেষ চিকিৎসা পেতে পারে। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা নিশ্চিত করেছি যে তাদের চিকিৎসার প্রতিটি দিকের যত্ন নেওয়ার। কারণ কোনও শিশুর জীবন এবং স্বাস্থ্যের সম্ভাবনা অর্থনৈতিক দুর্দশার কারণে কখনও সীমাবদ্ধ থাকতে পারে না।’‌

এছাড়া এখন এই দুই কিশোরীর চিকিৎসা চলছে নয়াদিল্লির এইমস হাসপাতালে। খুব শীঘ্রই দু’‌জনকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। তাই এই দুই কিশোরীর জন্য শুভকামনা করেছেন ডায়মন্ডহারবারের সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ লিখেছেন, ‘‌তারা যেন শীঘ্রই নতুন শক্তি এবং উজ্জ্বল হাসি নিয়ে বাড়ি ফিরে আসে। পরিশেষে, যে কোনও সমাজের প্রকৃত মাপকাঠি হল তারা সবচেয়ে ঝুঁকিপূর্ণদের প্রতি কতটা কোমলভাবে যত্নশীল।’‌ এই ঘটনা ঘটার পর থেকেই নন্দীগ্রামের বাসিন্দারা আরও বেশি করে সেবাশ্রয় শিবির হোক বলে দাবি তুলেছেন। তাতেও সাড়া দিয়েছেন অভিষেক।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ