আজ ধর্মতলায় ধর্না শুরু মমতার, থাকবেন এসআইআরে বাদ পড়া ভোটাররা ও মৃতদের পরিবারও

Share:

নিজস্ব প্রতিনিধি : চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (৬ মার্চ) ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না কর্মসূচিতে বসছেন তিনি। ২০ বছর আগে সিঙ্গুরে কৃষি জমি জোরপূর্বক অধিগ্রহণের প্রতিবাদে ২০০৬ সালের ৪ ডিসেম্বর ধর্না কর্মসূচি শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জায়গাটা একই প্রেক্ষাপটটা আলাদা। 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এই ঘটনার প্রতিবাদে বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার কারণে শুক্রবার পথে নামছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার সঙ্গে মঞ্চে হাজির থাকবেন SIR প্রক্রিয়ায় বাদ পড়া ভোটাররা। শুধু তাই নয়, এই প্রক্রিয়া চলাকালীন মৃতদের পরিবারের সদস্যরাও হাজির থাকবেন এই মঞ্চে। মানুষের উপর অত্যাচার হলে বারবার গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। SIR প্রক্রিয়ার শুরুর সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, SIR-র কাজ সময় নিয়ে করা হোক। এত তাড়াহুড়ো নয়।

বাংলার মানুষের মৌলিক অধিকার রক্ষার স্বার্থে ধর্না অবস্থান কর্মসূচি নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। শহরের অন্যতম ঐতিহাসিক প্রাণকেন্দ্র ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মঞ্চ বাঁধার কাজ এখনো চলছে। নিরাপত্তাও জোরদার রাখা হয়েছে। SIR-র প্রতিবাদে ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে সওয়াল, মার্চে ধর্মতলায় ধর্না মুখ্যমন্ত্রীর। এদিন দুপুর ২টো নাগাদ ধর্নায় বসতে চলেছেন তিনি। বড় মঞ্চ বাঁধার কাজ চলছে। পাশে জনসাধারণ হাজির হবেন। তাঁদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে। এদিনের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেন সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে। 

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস