বেঁচে থেকেও ভোটার তালিকায় ‘মৃত’,বিডিও অফিসে জীবিত ভোটাররা

Share:

নিজস্ব প্রতিনিধি, গোয়ালপোখর :উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকে ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। বেঁচে থাকা সত্ত্বেও একাধিক ব্যক্তির নাম ভোটার তালিকায় ‘মৃত’ হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ফলে নিজেদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে বিডিও অফিসের দ্বারস্থ হলেন জীবিত ভোটাররা।জানা গিয়েছে, গোয়ালপোখর(Goaylpokhor) এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকার একাধিক জীবিত ভোটারের নাম এবার ভোটার তালিকায় মৃত হিসেবে চিহ্নিত হয়েছে।

অভিযোগ, SIR-এর হিয়ারিংয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরও তালিকায় তাদের নাম মৃত হিসেবেই দেখানো হয়েছে।এই ঘটনায় ক্ষুব্ধ ভোটাররা নিজেদের জীবিত প্রমাণ করতে প্রথমে বিডিও অফিসে যান। কিন্তু সেখানে বিডিও’র (BDO)সঙ্গে দেখা না হওয়ায় তাঁরা রাজ্যের শাসক দলের ব্লক সভাপতির দ্বারস্থ হন। পরে অঞ্চল সভাপতি মুহাম্মদ মুস্তেকিম, মহুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু লেস মহম্মদ সাদাত এবং পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অবেদুল্লা সামস-সহ একাধিক তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে বিডিও অফিসে যান তাঁরা।ভোটারদের অভিযোগ, সমস্ত নথি জমা দেওয়ার পরও তাদের নাম মৃত হিসেবে দেখানো হয়েছে।যার ফলে তাঁরা ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি(TMC Block President)আহমেদ রেজা অভিযোগ করেন, শুধু সাধারণ ভোটারই নয়, অনেক SC ও ST সম্প্রদায়ের জীবিত ভোটারদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিডিওকে জানানো হয়েছে বলে তিনি জানান।তিনি আরও বলেন, শুরু থেকেই প্রকৃত ভোটারদের অধিকার রক্ষার জন্য লড়াই করছেন তাঁরা। কোনো প্রকৃত ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায়, সেই বিষয়টি নিশ্চিত করতে তৃণমূল কংগ্রেস সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে।এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন কত দ্রুত সমস্যার সমাধান করে জীবিত ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত