শিলিগুড়িতে পর পর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ২, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গের শিলিগুড়িতে পরপর শ্লীলতাহানির ঘটনা। শিলিগুড়িতে দুই পৃথক এলাকায় শ্লীলতাহানির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম অভিনাশ পাঠক ও দিলীপ সাহা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির লিম্বু বস্তি(Limbu Basti) এলাকায় সিকিমের এক ২০ বছর বয়সি যুবতী কর্মসূত্রে ভাড়া বাড়িতে থাকেন। বাড়ির জন্য কিছু খাদ্যসামগ্রী কিনতে তিনি স্থানীয় একটি দোকানে যান। সেই সময় দোকানে আশেপাশে কেউ না থাকার সুযোগ নিয়ে দোকানদার অভিনাশ পাঠক ওই যুবতীকে শারীরিক হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনার পর ভক্তিনগর থানায় (Bhaktinagar P.S.)লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে তার দোকান থেকেই গ্রেফতার করে।

অন্যদিকে, ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির আমতলা এলাকায় আরেকটি শারীরিক হেনস্থার ঘটনা সামনে আসে। অভিযোগ, এলাকায় কীর্তন চলাকালীন এক ৯ বছর বয়সি নাবালিকার সঙ্গে শারীরিক হেনস্থা করে দিলীপ সাহা নামে এক ব্যক্তি। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তাঁরা অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে।

পরে আশিঘর ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।পরবর্তীতে ওই অভিযুক্তের বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃত দুই অভিযুক্তকেই শুক্রবার জলপাইগুড়ি আদালতে (Jalpaiguri Court)পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।দুটি শ্লীলতাহানির ঘটনায় গোপন জবানবন্দি করানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। দুটি ঘটনাতেই অতি দ্রুত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে আদালতে চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া পুলিশ করবে বলে জানা গেছে।

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ