মালদার ‘কনটেন্ট ক্রিয়েটর’ স্ত্রী ১৩ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ

Share:

নিজস্ব প্রতিনিধি ,মালদা:গত ১৩ দিন আগে বাড়ি থেকে বেড়িয়ে ছিলেন বোনের বাড়ি যাওয়ার নাম করে। কিন্তু বোনের বাড়ি যাননি। রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন এক গৃহবধূ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি গ্রামে(Velabari Village)। জানা গেছে, নিখোঁজ গৃহবধূর নাম বিসো মল্লিক(Biso Mallick)। বয়স ৩৪ বছর। বাড়িতে রয়েছে স্বামী সহ দুই নাবালক ছেলে। স্বামী ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিক। তবে গত ১৫ দিন আগে তিনি বাড়িতে এসেছেন। ঘটনার দিন গত ২৩ শে ফেব্রুয়ারি গৃহবধূর স্বামী বিকাশ মল্লিক(Bikash Mallick) পাশের গ্রামে কাজে গিয়েছিলেন।

তিনি কাজে যাওয়ার পর তার স্ত্রী তার বোনের বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন। কিন্তু আর বাড়ি ফেরেন নি। সেই দিন থেকে এখনও পর্যন্ত রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। স্বভাবতই দুই নাবালক সন্তান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্বামী বিকাশ মল্লিক। তিনি জানান, তার স্ত্রী মোবাইলে রিলস তৈরি করে ছাড়তেন। সন্তরত সেই সূত্রে কারও সাথে তার স্ত্রীর যোগাযোগ হয় এবং তার প্রলোভনে পড়েই অন্য কোথাও চলে গেছে।

তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা বুঝে উঠতে পারছেন না। তাই তিনি গোটা ঘটনা জানিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় মিসিং ডায়েরী করেছেন। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত তার কোন হদিশ পায়নি। তিনি চান পুলিশ সঠিক তদন্ত করে তার স্ত্রীকে খুঁজে বের করুক। পুলিশ ওই মহিলার মোবাইল ফোন ট্রাক পেতে তার অবস্থান বোঝার চেষ্টা করছেন। মোবাইল ফোনের তথ্য থেকে ওই মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় কোন ফোন কল পেয়েছিলেন কিনা তাও যাচাই করা হচ্ছে।পুলিশ দুই নাবালক ছেলেকে জিজ্ঞাসা বাদ করে তাদের কাছ থেকে নিখোঁজ গৃহবধূর অজানা তথ্য জানার চেষ্টা করছে।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত