রান্নাঘর থেকে নেতৃত্বে, নারী দিবসে ‘যে রাঁধে সে চুলও বাঁধে’র নয়া উপাখ্যান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ রবিবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আর আন্তর্জাতিক নারী দিবস মানেই নারীর সংগ্রাম, সাফল্য এবং অবদানের কথা নতুন করে স্মরণ করার দিন। বহুদিন ধরেই বাংলায় একটি প্রবাদ প্রচলিত-‘যে রাঁধে সে চুলো বাঁধে’। একসময় এই কথাটি মূলত গৃহস্থালির কাজের সঙ্গে নারীর দক্ষতাকে বোঝাতে ব্যবহার করা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই প্রবাদটির অর্থ যেন আরও বিস্তৃত হয়েছে। আজকের দিনে এর নতুন ব্যাখ্যা দাঁড়িয়েছে- নারী শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ নন, তিনি সমাজ, কর্মক্ষেত্র এবং নেতৃত্বের মঞ্চেও সমান দক্ষতার পরিচয় দিচ্ছেন।

বর্তমান সমাজে নারীরা ঘরের দায়িত্ব সামলানোর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও নিজেদের প্রতিষ্ঠিত করছেন। প্রশাসন, রাজনীতি, বিজ্ঞান, চিকিৎসা, শিক্ষা কিংবা ব্যবসা- সর্বত্রই নারীর উপস্থিতি দিন দিন আরও দৃঢ় হয়ে উঠছে।সংসার সামলে অফিসের দায়িত্ব পালন, সন্তানের যত্ন নেওয়া থেকে শুরু করে বড় বড় সিদ্ধান্ত গ্রহণ- সব ক্ষেত্রেই নারীরা নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছেন প্রতিনিয়ত।

গ্রাম থেকে শহর- সর্বত্রই এখন নারীদের অংশগ্রহণ বাড়ছে। কেউ স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ছোট ব্যবসা শুরু করছেন, কেউ আবার উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অনেক নারী আজ নেতৃত্বের আসনে বসে সমাজকে নতুন দিশাও দেখাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, নারীর ক্ষমতায়ন শুধু একটি সামাজিক দাবি নয়, এটি উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। পরিবার থেকে কর্মক্ষেত্র- সর্বত্র নারীদের সমান সুযোগ, সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

আন্তর্জাতিক নারী দিবসে তাই নতুন করে উচ্চারিত হচ্ছে সেই পুরনো প্রবাদ- ‘যে রাঁধে সে চুল-ও বাঁধে’। তবে আজ তার অর্থ অনেক গভীর। নারী শুধু ঘর সামলান না, তিনি সমাজ গড়েন, নেতৃত্ব দেন এবং ভবিষ্যতের পথও দেখান। তাই নারীর শক্তি, দক্ষতা এবং অবদানকে সম্মান জানানোই হোক এই বিশেষ দিনের মূল বার্তা।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী