হাওড়ায় হিন্দিভাষীদের নাম বাদ চূড়ান্ত ভোটার তালিকায়, আতঙ্ক চরমে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের কাজ অনেকটাই শেষ করেছে নির্বাচন কমিশন। বিশেষ সার্ভে প্রক্রিয়ার মাধ্যমে মৃত ভোটার, অন্য রাজ্যে বসবাসকারী বা দ্বৈত নাম থাকা বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, হাওড়া শহরের একাধিক বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি নাম বাতিল হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশই হিন্দিভাষী অবাঙালি ভোটার বলে জানা যাচ্ছে।

তথ্য অনুযায়ী, উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে ২০২৫ সালের তালিকায় প্রায় ২ লক্ষ ২২ হাজার ভোটার ছিলেন। সংশোধনের পর খসড়া তালিকায় প্রায় ৩৪১৮ জনের নাম বাদ পড়েছে এবং প্রায় ১৭ হাজার নাম এখনও বিচারাধীন রয়েছে। মধ্য হাওড়া কেন্দ্রে ২ লক্ষ ২২ হাজার ৬৯৫ ভোটারের মধ্যে প্রায় এক হাজার নাম যাচাইয়ের পর্যায়ে রয়েছে। শিবপুর কেন্দ্রে প্রায় ২ লক্ষ ভোটারের মধ্যে ২২৫৩ জনের নাম বাদ গিয়েছে এবং প্রায় ১১ হাজার নাম এখনও বিচারাধীন। হাওড়া দক্ষিণেও বিপুল সংখ্যক নাম যাচাইয়ের তালিকায় রয়েছে।

রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাদ পড়া ভোটারদের একটি বড় অংশ হিন্দিভাষী হওয়ায় নির্বাচনের ফলাফলে তার প্রভাব পড়তে পারে। তৃণমূল কংগ্রেসের দাবি, এই ভোটারদের অনেকেই বহু বছর ধরে হাওড়ায় বসবাস করছেন এবং তাঁদের নাম বাদ দেওয়া রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে বিজেপির বক্তব্য মৃত বা অন্যত্র চলে যাওয়া বহু মানুষের নাম দীর্ঘদিন ধরে তালিকায় ছিল, সংশোধনের ফলে সেই অসঙ্গতি দূর হয়েছে। এই পরিস্থিতিতে আসন্ন বিধানসভা নির্বাচনে এর রাজনৈতিক প্রভাব কতটা পড়বে, তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে হাওড়ার রাজনৈতিক মহলে।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো