হাওড়ার শ্যামপুরে বিজেপি প্রার্থী ‘বহিরাগত’ হিরণ, মুচকি হাসছেন তৃণমূলের নদেবাসী জানা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই হাওড়ার শ্যামপুরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার এই গ্রামীণ কেন্দ্র গত ২৫ বছর ধরে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০০১ সাল থেকে টানা জয় পেয়ে আসছিলেন তৃণমূলের কালীপদ মণ্ডল। এবার দলের প্রার্থী বদল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদায়ী বিধায়ককে সরিয়ে নদেবাসী জানাকে প্রার্থী করেছেন। তবুও এবারের নির্বাচনেও হেসেখেলে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাজ্যের শাসকদল। তবে বিজেপির তরফেও বিশেষ চাল দেওয়া হয়েছে। গতবার খড়গপুর থেকে জয়ী টলি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে এবার এই আসনে দাঁড় করানো হয়েছে। মূলত তারকা খ্যাতি ভাঙিয়ে জয়ের স্বপ্ন দেখছে বিজেপি নেতৃত্ব। কিন্তু হিরণের দ্বিতীয় বিয়ের মতো বিতর্কিত বিষয় সেই আশায় জল ঢেলে দিতে পারে। 

১৯৫১ সালে গঠিত শ্যামপুর বিধানসভা কেন্দ্রে একসময়ে কংগ্রেস ও ফরোয়ার্ড ব্লকের মধ্যে জোর লড়াই চলত। দুই দলই চারবার করে জয়ী হয়েছে। তবে ২০০১ সালের পর থেকে রাজনৈতিক সমীকরণ বদলে যায় এবং তৃণমূল কংগ্রেস টানা পাঁচটি বিধানসভা নির্বাচনে জিতে এই আসনকে নিজেদের দুর্গে পরিণত করেছে। পাঁচ বছর আগে ২০২১ সালের নির্বাচনে ঘাসফুল শিবিরের কালীপদ মণ্ডল বিজেপির তনুশ্রী চক্রবর্তীকে ৩১,৫১১ ভোটে হারিয়ে পঞ্চমবারের মতো জয় পান। লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও এই কেন্দ্র থেকে ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে তৃণমূল।ভোটার সংখ্যাও ক্রমশ বেড়েছে। ২০২৪ সালে এখানে মোট ভোটার ছিল ২,৬৬,৪৪৩ জন। মুসলিম ভোটার প্রায় ১৯ শতাংশ এবং তফসিলি জাতি ভোটার প্রায় ১২ শতাংশ, যা এই কেন্দ্রের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

শ্যামপুর মূলত কৃষিনির্ভর এলাকা। ধান, সবজি, পাট এবং পান চাষ এখানে প্রধান জীবিকা। অধিকাংশ ভোটার গ্রামীণ এলাকায় বসবাস করেন।২০২৬ সালের নির্বাচনে বিজেপি তৃণমূলের শক্ত ঘাঁটিতে কতটা চ্যালেঞ্জ ছুড়তে পারে, সেটাই এখন বড় প্রশ্ন। যদিও গত কয়েকটি নির্বাচনের ফলাফল দেখলে শ্যামপুরে এখনও তৃণমূলই স্পষ্টভাবে এগিয়ে রয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক ২০২১ সালের  শ্যামপুর বিধানসভা  কেন্দ্রের ফলাফল

          নাম                               দল                          ভোট সংখ্যা

কালীপদ মণ্ডল                তৃণমূল কংগ্রেস                   ১১৪৮০৪

তনুশ্রী চক্রবর্তী                      বিজেপি                          ৮৩২৯৩

অমিতাভ চক্রবর্তী                কংগ্রেস                           ২০৪০৮

 

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক