চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি অধিগ্রহণ,আদিবাসী পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,হবিবপুর: চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি অধিগ্রহণ। আদিবাসী পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগ। উল্টে শাসক ঘনিষ্ঠদের চাকরি দেওয়ার অভিযোগ। মালদার হবিবপুর ব্লকের কানতুরকা গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর গুজিয়া গ্রামের(Raghabpur Gujia Village) ঘটনা।এই গ্রামের বাসিন্দা সাহেব বাস্কে। তার দশ কাটা জমি রয়েছে। ২০২৩ সালে তাঁর জমিতে phe জলের পাম্প বসানোর হবে সেই জন্য তাঁর পরিবারের দুজনকে চাকরি দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি দিয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দফতর ও এলাকার শাসক দলের নেতারা। সেইমতো অবস্থায় সাহেব বাস্কে তার দশ কাঠা জমি phe জলের ট্যাংকি বসানোর জন্য জন স্বাস্থ্য দফতরকে দিয়েছিলেন । আজকে জলের ট্যাংকি বসে গিয়েছে তারপরও চাকরি পায়নি প্রদীপ বাস্কের পরিবারের কোন সদস্যরা। ইতিমধ্যেই তিনি অভিযোগ করেছেন চাকরি দেওয়ার নাম করে তাদের সাথে প্রতারণা করা হয়েছে।

আজকে এক বছর ধরে চাকরির জন্য এই দুয়ার থেকে ওই দুয়ারে ঘুরছি জেলাশাসক থেকে, বিডিও, মালদা জেলা পরিষদ, বি এল আর ও দফতরকে অভিযোগ জানিয়েছে ।কিন্তু কোন আশা পাইনি ।  আজকে এই রাজ্য সরকার আদিবাসীদের(Tribal) রীতিমতো ঠকাচ্ছে।ছেলে সাহেব বাস্কের স্ত্রী সোনালী হাঁসদা জানান, এই সরকার আমাদের আজকে আশা দিলেন কিন্তু এখন হাতের মুঠো খাবার ছিনিয়ে নিল । এখন আমাদের রাস্তায় বেড়িয়ে হাতে বাটি নিয়ে ভিক্ষা করতে হবে । আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।হবিবপুর বিধানসভার বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু(MLA Juyel Murmu) জানান, আদিবাসীদের জায়গা ।সেই সরকারি জায়গাতে জলের ট্যাঙ্ক হল। সেটা হোক । কিন্তু আদিবাসীদের কাছ থেকে জমি নিয়ে সেখানে চাকরি দেওয়া হল না। এটা ঠিক নয়। যারা জমিদাতা যাদের চাকরির দরকার তারা চাকরি না পেয়ে তৃণমূলের কর্মীরা চাকরি পাচ্ছে। আদিবাসী সমাজের মানুষদের এই সরকার বারে বারে ধোঁকা দিচ্ছে। আগামী দিনে এই চাকরির দাবি নিয়ে আদিবাসী পরিবারকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান তিনি।

মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশীষ কুন্ডু জানান, হবিবপুর ব্লকের এই ঘটনাটি আমাদের জানা ছিল না। তবে আমরা এতটুকু বিশ্বাস রাখি আমাদের সরকারি দফতরের আধিকারিকরা যথেষ্ট দায়িত্বশীল ।যে অভিযোগটি করা হচ্ছে সেই বিষয়টি নিশ্চয়ই খতিয়ে দেখা হবে l আর বিজেপির এটা নিয়ে রাজনীতি করার কোন মানে নেই । মালদা জেলা পরিষদের সহ-সভাপতি এটিএম রফিকুল হোসেন জানান, হবিবপুর ব্লকের কানতুরকা এলাকায় যে ঘটনাটি ঘটেছে বা যে অভিযোগটি হয়েছে সেটা আমরা ইতিমধ্যেই অভিযোগটি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখানে কোন তৃণমূল কংগ্রেসের কোন কর্মী বা নেতা-নেত্রী যুক্ত হওয়ার কথা নয়। এটা পুরোপুরি সরকারি বিষয় l গুরুত্ব সহকারী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?