ই-কেওয়াইসি করা নেই! প্রক্রিয়া সম্পন্ন না করলে মিলবে না গ্যাস

Share:

নিজস্ব প্রতিনিধি : যুদ্ধের আবহে আচমকাই গ্যাসের দাম বৃদ্ধির পর নাজেহাল হতে হচ্ছে গ্রাহকদের। নির্দিষ্ট সময়ে গ্যাস না পাওয়া থেকে বুকিং না হওয়া সবটাই ভুগতে হচ্ছে তাঁদের। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে রান্নার গ্যাসের জোগানে কোনও সমস্যা নেই। আদপে বাস্তব পরিস্থিতি অনেকটাই আলাদা তা বুঝতে পারছেন গ্রাহকরাই। কিন্তু কেন ঘটছে এই ঘটনা? গ্যাসের অফিসে গিয়েই মিলল উত্তর। 

গ্যাসের বুকিং করতে গিয়ে চরম নাজেহাল হতে হচ্ছে গ্রাহকদের। কোনওরকমে বুকিং করা গেলেও গ্যাস মিলছে না নির্দিষ্টি সময়ে। তার কারণ ই-কেওয়াইসি করা নেই। গ্যাসের অফিসে খোঁজ নিতে গিয়ে জানতে পারা গিয়েছে, ই-কেওয়াইসি করা না থাকলে গ্যাস মিলছে না। সূত্রের খবর, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের মতো এবার সব গ্রাহকদের ক্ষেত্রেই এই নিয়ম বাধ্যতামূলক করার কথা তেল সংস্থাগুলোর তরফে ডিস্ট্রিবিউটার এর কাছে এসে পৌঁছেছে। এরপরেই উঠছে একাধিক প্রশ্ন। এই ধরনের নিয়ম তৈরি হলে পেট্রোলিয়াম মন্ত্রক কেন কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করছে না? কিসের ভিত্তিতে ই-কেওয়াইসি চাইবেন ডিস্ট্রিবিউটাররা? ডেলিভারি বন্ধের কারণ হিসেবে গ্রাহক যদি কোনও প্রামাণ্য নথি দেখাতে বলেন তাহলে তার জবাব কী দেওয়া হবে?

গ্যাসের দাম বৃদ্ধির পরে অনেকেই গ্যাস বুক করতে গিয়ে চরম সমস্যায় পড়েছেন। একমাস আগেও যে নম্বরে ফোন করে বুকিং করা যাচ্ছিল, এখন সেই নম্বরে ফোন করে বুকিং হচ্ছে না। এমন সমস্যা হলে গ্রাহকদের নিজের স্থানীয় গ্যাসের অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে জানতে হবে সমস্যা কেন হচ্ছে। ই-কেওয়াইসি করা রয়েছে কিনা। 

উল্লেখ্য রান্নার গ্যাসের ডেলিভারি ইতিমধ্যেই ২৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ একটি সিলিন্ডার ডেলিভারি হওয়ার ২৫ দিনের মধ্যে দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে না। এরপরই জোগানের রাশ টানতে ই-কেওয়াইসি  পদ্ধতিকে হাতিয়ার করা হচ্ছে। যাদের  ই-কেওয়াইসি থাকবে না, তাঁরা গ্যাস পাবেন না। গ্রাহকদের অনেকেরই এই ইকেওয়াইসি করা নেই। অভিযোগ, এই বিষয়টিকে হাতিয়ার করে সিলিন্ডার ডেলিভারির দায় ঝেড়ে ফেলতে চাইছে তেল সংস্থাগুলি।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’