নির্বাচন কমিশনের কাছে ১৬ দফা আবদার বঙ্গ বিজেপির, দাবি শুনে নেট দুনিয়ায় হাসির রোল

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ভোট যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আর হয়ত কয়েকদিনের মধ্যেই ঘোষণা করে দেওয়া হবে নির্বাচনের দিন। তবে এসআইআর পক্রিয়া নিয়ে জটিলতাকে কেন্দ্র করে বেশ ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনে কত দফায় হবে ভোট এই নিয়ে চর্চা অব্যহত রয়েছে। তার মধ্যেই ভোট নিয়ে নির্বাচন কমিশনের কাছে ১৬ দফা আবদার জানিয়েছে  বঙ্গ বিজেপি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে হাসির রোল।  

ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার রাতে শহরে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিমানবন্দরেই তাঁকে কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল।  সোমবার সকালে কালীঘাট মন্দিরের পুজো দিতে গিয়েও বিক্ষোভের মুখে পড়েছেন মুখ্য নির্বাচন কমিশনার । তাঁকে দেখতে পেয়েই গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। সঙ্গে দেখানো হয় কালো পতাকাও। বাংলায় সফরকালে কমিশনের ফুল বেঞ্চের কাছে ১৬ দফা দাবি জানিয়ে এসেছে বিজেপির প্রতিনিধি দল।  সেই তালিকায় রয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপযুক্ত ব্যবহার,  শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা, রিগিং ঠেকানোর সহ একাধিক দাবি। এই বিষয় নিয়ে শিশির বাজোরিয়া বলেন,  রাজ্য পুলিশের ভূমিকায়  তাঁরা অসন্তুষ্ট।   কমিশনকে সেইকথা জানানো হয়েছে। এর পরেই তিনি বলেন,  “আমরা চাই, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ভোট হোক। ওয়েব ক্যামেরা থাকুক। কোথাও ক্যামেরা খারাপ হয়ে গেলে ভোট বন্ধ রাখতে হবে অথবা পুনর্নির্বাচন করাতে হবে। বুথে ঢোকার আগে সকলের পরিচয় যাচাই করতে হবে। কোনও পুলিশ বা দলের এজেন্ট সেখানে থাকবেন না। হিংসামুক্তস, শান্তিপূর্ণ ভোট করানো কমিশনের লক্ষ্য। আমরা বলেছি, আমরা তাতে সব সহায়তা করব।”

সোমবার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সিপিএম জানিয়েছে তারা এক দফায় ভোটের দাবি জানিয়েছে ।  দু’দফায় ভোট করানো হলেও তাদের আপত্তি নেই। তবে  সিপিএমের প্রতিনিধিদল এসআইআর নিয়ে কমিশনের বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছে । সেলিম বলেছেন, ‘‘আমরা জানতে চেয়েছি কমিশন একটা ভোটার তালিকা তৈরি করতে গিয়ে মানুষকে শত্রু বানাল কেন? মানুষের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল? কেন নির্বাচন কমিশন হয়ে গেল নির্যাতন কমিশন? ভোটের আগে তো তাদের নিজেদের সম্মান বজায় রাখতে হবে।’’  

আরও পড়ুন: বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে SIR নিয়ে আলোচনা চায় তৃণমূল

সোমবার এবং মঙ্গলবার দফায় দফায় একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। শাসকদল তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন বলেই জানা গিয়েছে।  বৈঠক শুরুর আগেই সোমবার কালীঘাট মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। রবিবার রাতে কলকাতায় এসে পৌঁছানোর পর বিমানবন্দরে তৃণমূলকর্মী সমর্থক থেকে শুরু করে বামকর্মী সমর্থকরাও তাঁকে বিক্ষোভের মুখে ফেলেছিল। সোমবারও তাঁর অন্যথা হয়নি। কালীঘাট মন্দিরে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে।  

সোমবার সকালে রাজারহাটে প্রথমে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপরেই রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা।  বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই বৈঠকে পৌঁছে গিয়েছেন শিশির বাজোরিয়া, তাপস রায় ও জগন্নাথ চট্টোপাধ্যায়। সিপিএমের পক্ষ থেকে কমিশনের সঙ্গে দেখা করতে গিয়েছেন রাজ্য সম্পাদক মোঃ সেলিম, আফরিন বেগম, শমিক লাহিড়ী। তৃণমূলের পক্ষ থেকে এই বৈঠকে থাকবেন ফিরহাদ হাকিম, রাজীব কুমার ও চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যেই রাজীব কুমার বৈঠকে পৌঁছে গিয়েছেন। কংগ্রেসের পক্ষ থেকে হাজির হয়েছেন, আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্যরা।

প্রবল গরমে নাজেহাল অবস্থা, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল, বড় সিদ্ধান্ত রাজ্য় সরকারের

মর্মান্তিক ঘটনা, বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার ২ মাসের শিশুর নিথর দেহ

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

‘কোনও ভুল করিনি,’ শুভেন্দুর হুঁশিয়ারির পরেও সুর চড়ালেন হুমায়ুন

খুনের চেষ্টার মামলায় আরও বিপাকে অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাহানুর

শ্রীরামপুরের মাহেশে মহাসমারোহে পালিত হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা

সরকারের দেওয়া সময় শেষ, পটনার সরকারি বাংলো খালি করছেন রাবড়ি দেবী

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

‘এটাই শেষ,’ বেফাঁস মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

বর্ষার দিনে বাড়িতে বানান রেলওয়ে স্টাইলের মুখরোচক ভেজ কাটলেট, জানুন রেসিপি

বিয়ের কেনাকাটার নামে হবু স্বামীর কাছ থেকে কোটি টাকা নিয়ে প্রেমিককে দিয়েছিলেন সিয়া