মমতার ধর্না মঞ্চের সামনে বিজেপির লিফলেট বিলি ঘিরে অশান্তি

এবার ধর্মতলায় বিজেপির লিফলেট-পোস্টার বিলি ঘিরে নতুন করে অশান্তির সৃষ্টি হল। ধর্না মঞ্চ থেকে বিষয়টি জানলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে লক্ষ লক্ষ ভোটারদের নাম। প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৯ মার্চ) ধর্না মঞ্চের চতুর্থতম দিন। এবার মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চ ভেস্তে দিতে আসরে নামল বিজেপি। অভিযোগ, ধর্না মঞ্চের সামনে তাদের লিফলেট-পোস্টার বিলি করছে বিজেপি। ধর্না মঞ্চ ভেস্তে দিতে চাইছে। এবার ধর্মতলায় বিজেপির লিফলেট-পোস্টার বিলি ঘিরে নতুন করে অশান্তির সৃষ্টি হল। ধর্না মঞ্চ থেকে বিষয়টি জানালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর কথায়, ‘আমি শুনতে পেরেছি, ধর্না মঞ্চ ভেস্তে দেওয়ার জন্যে বিজেপি ধর্না মঞ্চের সামনে লিফলেট পোস্টার বিলি করছে। এই অধিকার তাদের নেই। আমি নির্দেশ দিচ্ছি, এমন কোনও সন্দেহভাজনকে চোখের সামনে দেখলে তাঁদের হাতেনাতে ধরুন। তাঁদেরকে পুলিশের হাতে তুলে দিন। বিজেপির আমার মঞ্চের সামনে লিখলে-পোস্টার বিলি করার কোনও অধিকার নেই। তারা অবশ্যই আমাদের সভায় যোগ দিতে পারে। আমি পার্টির তরফ থেকে জানাচ্ছি, বিজেপির লিফলেট-পোস্টার হাতে কাউকে ধরতে পারলেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করুন। আগে তাঁদের হাতেনাতে ধরুন, নয়তো পালিয়ে যাবে।’

এরপর তিনি বিজেপিকে ঠুকে বলেন, ‘ভিতুর দল কাপুরুষের দল। মানুষের থেকে সমর্থন পাচ্ছে না। এবার তৃণমূলের কর্মীদের কাছে এসেছে লিফলেট নিয়ে। গলায় দড়ি দিয়ে মরা উচিত ওঁদের। ধরুন, ওদের কাউকে ছাড়বেন না। ভোট চোর। ভোট চুরি করতে এসেছে। এলাকায় বোমা মেরে অন্য লোকের দোষ দেয়। এভাবেই চুরি করে আর অন্য লোকেদের দোষ দেয় সিবিআইয়ের মাধ্যমে। তাঁরা জানে না, তৃণমূল কংগ্রেস করে সাধারন মানুষ তাঁরা অনেক বেশি সংবেদনশীল। কিন্তু তা বলে এই নয়, তাঁরা ধৈর্যের বাধ ভেঙে ফেলবে সবার। সাধারন মানুষ জানে, অন্যায় করলে কীভাবে ফোঁস করে উঠতে হয়। রামকৃষ্ণ পরমহংস দেব এই কথাই বলেছেন। কোথায় আছেন এখন তাঁরা। ইতিমধ্যেই আমাদের লোকজন বিজেপি লিফলেট-পোস্টার তাঁদের ধরেছেন। কিন্তু হাত ছিটকে পালিয়ে দিয়েছেন। চোর-ডাকাতের দল। হাতে নাতে ধরুন তাঁদের। লক্ষ্য রাখুন।’ সুতরাং আবারও বিজেপি তৃণমূলের কর্মসূচী ভেস্তে দিতে এসেছে, কিন্তু মুখ্যমন্ত্রী তা সহ্য করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন। ইতিমধ্যেই বিজেপির কয়েকটি লিফলেট ধর্না মঞ্চের সামনে গড়াগড়ি খেতেও দেখা গিয়েছে।

উল্লেখ্য, বাংলার SIR-এ জীবিত থেকেও ভোটার তালিকায় ‘মৃত’ ভোটারদের নাম উঠেছে। মুখ্যমন্ত্রীর ধর্না মঞ্চে তাঁদের মধ্যে কয়েকজন রয়েছেন। সমস্ত নথি থাকা সত্ত্বেও বৈধ ভোটার হওয়ার পরেও তাঁরা ভোটার তালিকা থেকে বাদ গিয়েছেন ‘মৃত’ হিসেবে। কমিশন ও বিজেপির ষড়যন্ত্র সবটা। সেইসকল ভোটারদের ধর্নামঞ্চে হাজির করেছেন মমতা। ধর্না মঞ্চে অন্যায়ের প্রতিবাদে ১ মিনিট নীরবতা পালন করেছেন তিনি। ভোটার তালিকা থেকে বিপুল পরিমাণ নাম বাদ যাওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এই নিয়ে সুপ্রিম কোর্টেও সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর দাবি, সুপ্রিম কোর্টের কথা শুনছে না। অন্যায্য ভাবে ভোটাধিকার কেড়ে নেওয়াদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে তিনি দিকে দিকে প্রশংসিত হচ্ছেন।

ভোটার তালিকায় নাম না থাকলে ভেন্ডিং লাইসেন্স নয়, কলকাতায় শুরু হকার নিয়ন্ত্রণ

প্রবল গরমে নাজেহাল অবস্থা, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল, বড় সিদ্ধান্ত রাজ্য় সরকারের

মর্মান্তিক ঘটনা, বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার ২ মাসের শিশুর নিথর দেহ

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

‘কোনও ভুল করিনি,’ শুভেন্দুর হুঁশিয়ারির পরেও সুর চড়ালেন হুমায়ুন

খুনের চেষ্টার মামলায় আরও বিপাকে অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাহানুর

শ্রীরামপুরের মাহেশে মহাসমারোহে পালিত হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা

সরকারের দেওয়া সময় শেষ, পটনার সরকারি বাংলো খালি করছেন রাবড়ি দেবী

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত

‘এটাই শেষ,’ বেফাঁস মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

বর্ষার দিনে বাড়িতে বানান রেলওয়ে স্টাইলের মুখরোচক ভেজ কাটলেট, জানুন রেসিপি