শহরের ৪৬টি ‘স্পর্শকাতর স্পটে’ বসছে ক্যামেরা, কী কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোরের কলকাতা বেড়ে গিয়েছে ছিনতাইয়ের ঘটনা। টার্গেট প্রাতঃভ্রমণকারীরা। ছিনতাইবাজদের দৌরাত্ম্যে ঘুম উড়েছে লালবাজারের। অপরাধ দমনে ৪৬টি স্পটে শক্তিশালী সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। কালীঘাট, সাদার্ন অ্যাভিনিউ, লেক অ্যাভিনিউয়ের ৪৬টি ‘স্পর্শকাতর’ স্পট চিহ্নিত করেছে লালবাজার। সেই জায়গাতেই লাগানো হচ্ছে ক্যামেরাগুলো।

জানা যাচ্ছে, সকালে রাস্তাঘাট ফাঁকা থাকে। এই পরিস্থিতির সুযোগ নেয় ছিনতাইবাজরা। এই সময় দেদার লুটের ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে, ভয়ে দেখিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্পর্শকাতর এলাকাগুলোতে পর্যাপ্ত পরিমাণে ক্যামেরা না থাকায় তদন্তকারীরা অভিযুক্তদের পাকড়াও করতে সমস্যায় পড়ছেন। তাই বাধ্য হয়ে সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, নিরাপত্তা বেড়াতে ১১৬টি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করছে লালবাজার। কালীঘাট মন্দির রোড, মনোহরপুকুর রোড, সদানন্দ রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় প্রতিদিন সকালে পুণ্যার্থীদের ভিড় থাকে। ওই সময় পুণ্যার্থীদের টার্গেট করে ছিনতাইবাজ ও কেপমাররা। ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে ছিনতাই করার ঘটনা ঘটেছে বলে একাধিক অভিযোগ এসেছে। কালীঘাট থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অপরাধীরা জানে কোন কোন এলাকা সিসিটিভির আওতার বাইরে রয়েছে। ফলে খুব সহজে পুলিশের নজর এড়িয়ে যেতে পারছে। অন্যদিকে, লেক অ্যাভিনিউ, শরৎ চ্যাটার্জী অ্যাভিনিউ, সাদার্ন অ্যাভিনিউ, লেক কালি বাড়ির রোড সহ একাধিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে।

অভিযোগ, মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। সূত্রের খবর, কালীঘাট থানা ও ৮৩ নম্বর ওয়ার্ডের ১১টি এলাকা অত্যন্ত স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে ২০টি ক্যামেরা বসানো হবে। অন্যদিকে টালিগঞ্জ থানা ও ৮৭ নম্বর ওয়ার্ডে ৩৫ টি জায়গা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে লাল বাজার। এই এলাকায় ৯৬ টি ক্যামেরা ইনস্টল করা হবে।

 

 

 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত