৩ হাজার খেত মজুরের অ্যাকাউন্টে ঢুকল টাকা, বাকিদেরও ধাপে ধাপে মিটবে বকেয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রাজ্যের কৃষকদের জন্য আগে থেকেই বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। কৃষকবন্ধু ও শস্যবিমার মতো উদ্যোগের ফলে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও এখন আর চাষিদের একেবারে বিপাকে পড়তে হয় না। ক্ষতির ক্ষেত্রে বিমার মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়া যায়। পাশাপাশি কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে দু’টি মরশুমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়। এবার সেই ধাঁচেই খেতমজুরদের জন্যও আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার। ঘোষণা অনুযায়ী, দুই কিস্তিতে মোট চার হাজার টাকা দেওয়া হবে তাঁদের। সোমবার থেকেই খেতমজুরদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমা পড়া শুরু হয়েছে। ইতিমধ্যে ৩ হাজার ২৯ জনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। ধাপে ধাপে প্রায় সাড়ে চার লক্ষ খেতমজুর এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহেবুব মণ্ডল জানান, মোট ৫ লক্ষ ৭৯ হাজার ১৯৫ জন এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করেছিলেন। আবেদনকারীদের তথ্য যাচাই করে প্রকৃত খেতমজুরদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। তিনি বলেন, যারা সত্যিই খেতমজুর হিসেবে কাজ করেন, তারা সবাই পর্যায়ক্রমে এই সহায়তা পাবেন।

আরও পড়ুন: হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কারের ধাক্কায় পিষে মৃত্যু মহিলার, আহত ৫

গলসির এক খেতমজুর প্রণব পাত্র বলেন, এই প্রকল্প চালুর মাধ্যমে রাজ্য সরকার খেতমজুরদের মর্যাদা দিয়েছে। অন্যের জমিতে কাজ করেই তাঁদের সংসার চলে। যেদিন কাজ মেলে না, সেদিন কোনও আয়ও থাকে না। তাই বছরে চার হাজার টাকার এই সহায়তা তাঁদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি জানান, অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গেছে। আশা করছেন, খুব শিগগিরই তাঁর অ্যাকাউন্টেও টাকা জমা পড়বে।

আর এক খেতমজুরের কথায়, তাঁদের মতো নিম্নআয়ের মানুষের জন্য বছরে চার হাজার টাকা কম নয়। এই টাকা সঞ্চয় করে সংসারের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যাবে। পাশাপাশি কেউ যদি জমি লিজ নিয়ে চাষ করতে চান, তাতেও এই অর্থ কিছুটা সহায়তা করবে।

কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত এক বছরে বহু পরিবারকে চাষযোগ্য পাট্টা জমি দেওয়া হয়েছে। ফলে তারা সেই জমিতে চাষাবাদ করতে পারছেন। আগামী দিনে আরও কয়েকশো কৃষকের হাতে পাট্টা তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কৃষকবন্ধু ও শস্যবিমা প্রকল্পও কৃষকদের জন্য বড় সহায়ক হয়ে উঠেছে। প্রায় প্রতি বছরই বৃষ্টি বা অন্য প্রাকৃতিক কারণে ধান ও আলুর মতো ফসলের ক্ষতি হয়। তবে বিমা থাকায় চাষিরা ক্ষতিপূরণ পেয়ে যান। গত বছরও পূর্ব বর্ধমানের বহু আলু চাষি বিমার টাকা পেয়েছিলেন।

পূর্ব বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মিঠু মাঝি বলেন, রাজ্য সরকার সবসময় কৃষকদের পাশে থাকার চেষ্টা করে। কৃষিকাজের সুবিধার জন্য ভর্তুকির মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতিও দেওয়া হয়। এবার খেতমজুরদের জন্যও আর্থিক সহায়তা চালু করা হয়েছে। ইতিমধ্যেই বহু আবেদনকারী তাঁদের প্রাপ্য টাকা পেয়ে গিয়েছেন। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেন, তা বাস্তবায়ন করেই দেখান। খেতমজুরদের পাশাপাশি বিভিন্ন প্রকল্পে যুবক-যুবতীরাও ধাপে ধাপে আর্থিক সহায়তা পাচ্ছেন।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের