হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কারের ধাক্কায় পিষে মৃত্যু মহিলার, আহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মর্মান্তিক দুর্ঘটনা হাওড়ায়। হাওড়ার জগৎবল্লভপুরে ভোরবেলায় এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা, গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন। দুর্ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর থানার অন্তর্গত নরেন্দ্রপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে একটি দ্রুতগতির ট্যাঙ্কার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় চলন্ত একাধিক গাড়িকে ধাক্কা মারে। প্রথমে একটি মোটরভ্যানকে সজোরে ধাক্কা দেওয়ার পর পরপর দুটি মোটরবাইককে ধাক্কা মারে ট্যাঙ্কারটি। এই ঘটনায় এক মহিলা বাইক আরোহী গুরুতরভাবে আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়। মৃতার নাম জামিমা ইয়াসমিন। 

আরও পড়ুন: প্র্যাকটিক্যাল পরীক্ষায় কড়া নজরদারি, স্কুলগুলোতে সারপ্রাইজ ভিজিটে উচ্চ মাধ্যমিক সংসদের প্রতিনিধিরা

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ধাক্কা লাগার পর ওই মহিলা বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্যাঙ্কারটি তাঁকে পিষে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আহত পাঁচজনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা সাবিনা ইয়াসমিনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ তৎপর হয়ে ঘাতক ট্যাঙ্কারটিকে আটক করেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, উত্তর ২৪ পরগণার পানিহাটিতেও মঙ্গলবার ভোরে আরেকটি দুর্ঘটনা ঘটেছে। বিটি রোডে পোর্টিং ক্লাবের সামনে একটি বরযাত্রী বোঝাই বাস সামনে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা মারে। এই ঘটনায় বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর তাঁরা সাহায্যের জন্য এগিয়ে গেলে বাসে থাকা বিয়েবাড়ির কয়েকজন যাত্রী তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ইতিমধ্যে খড়দহ থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রাক দুটিকেই আটক করে তদন্ত শুরু করেছে।

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের