এই মুহূর্তে

ভারতীয়রা চুলোয় যাক, বাংলাদেশকে বাঁচাতে ৫০০০ টন ডিজেল পাঠাচ্ছে মোদি সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির প্রভাব যখন বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় ভারতের পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে নতুন করে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। জানা গেছে, প্রায় ৫ হাজার মেট্রিক টন ডিজেল ভারতের আসামের নুমালিগড় শোধনাগার থেকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৩টা ২০ মিনিট নাগাদ এই ডিজেল পাম্পিং শুরু হয়েছে। বিপিসির বাণিজ্য ও পরিচালনা বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, প্রায় ৫ হাজার মেট্রিক টন ডিজেল পরিবহনে মোটামুটি ৪৪ ঘণ্টা সময় লাগবে। তিনি আরও বলেন, বর্তমানে প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ১১৩ মেট্রিক টন হারে তেল পাম্প করা হচ্ছে। সেই হিসেবে সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই পুরো সরবরাহ সম্পন্ন হওয়ার কথা।

আরও পড়ুন: ‘পাক এজেন্টকে বিদেশ মন্ত্রকে চাকরি দিতে হবে’, আবদার জামায়াতের আমিরকে

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনটি মোট প্রায় ১৩১ কিলোমিটার দীর্ঘ। এটি ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে শুরু হয়ে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর ডিপো পর্যন্ত বিস্তৃত। এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি ডিজেল পরিবহন করা হয়। উল্লেখ্য, এই আন্তঃদেশীয় পাইপলাইনটি ২০২৩ সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রথম পর্যায়ে পাইপলাইনটির বার্ষিক পরিবহন ক্ষমতা ধরা হয়েছিল প্রায় ২ লক্ষ মেট্রিক টন ডিজেল।

পাইপলাইন চালু হওয়ার আগে ২০১৬ সাল থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে রেলওয়ের ওয়াগনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল সরবরাহ করা হত। তবে পাইপলাইন চালু হওয়ার ফলে পরিবহন সময় কমেছে এবং খরচও অনেকটা হ্রাস পেয়েছে বলে জানিয়েছিলেন জ্বালানি খাতের কর্মকর্তারা। এদিকে রবিবার ঢাকার সচিবালয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কেন্দ্রের চাপে ইস্তফা দিলেন ইন্ডিগো’র সিইও পিটার এলবার্স

সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ পেতে লুট! ফ্যাশন ডিজাইনারের হানিট্র্যাপ কাণ্ডে চাঞ্চল্য

‘পাক এজেন্টকে বিদেশ মন্ত্রকে চাকরি দিতে হবে’, আবদার জামায়াতের আমির

কৃষকের মেয়ের বিয়েতে হঠাৎ হাজির রাহুল গান্ধি, পাত পেড়ে খেলেন অনুষ্ঠান বাড়ির ভোজ

তিনবার বিষ দিয়েও মরেনি স্ত্রী! শেষে পরিকল্পিত খুনের ছক, গ্রেফতার স্বামী

একমাসে তিন বার ভিন্ন জনের কাছে বিক্রি, মহিলার সঙ্গে যা ঘটেছে শুনলে শিউরে উঠবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ