চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভালবেসে বিয়ে করেও ৫ মাস টিকলো না সংসার, ঘটল চরম পরিণতি

নিজস্ব প্রতিনিধি ,বেলডাঙা: ভালবেসে বিয়ে করেও ৫ মাস টিকলো না সংসার। অভিযোগ, স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন নবাগত গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে। মঙ্গলবার সকালে বেলডাঙা থানার(Beldanga P.S.) সুরুলিয়া গ্রামে ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে শ্বশুরবাড়ি থেকেই গৃহবধূ শাহানাজ খাতুনের(Sahanaz Khatun) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ি লোকজন। মৃতের পরিবারের অভিযোগ, একপ্রকার জোর করেই সাহানাজ খাতুনকে বিয়ে করেছিল সরুলিয়া গ্রামের মকলেসুর রহমান।

বিয়ের দুমাস পরেই অত্যাচার শুরু হয় শাহনাজের উপর। এমনকি বাপের বাড়িতেও একদিনও রাখা হতো না সাহানাজকে। সোমবার গভীর রাতে শাহনাজকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী সহ পরিবারের লোক এমনটাই অভিযোগ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছেন বেলডাঙা থানার পুলিশ। পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ি সদস্যদের খুঁজছে পুলিশ। এলাকার প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

মৃত গৃহবধূর বাড়ির লোকজনদের বক্তব্য অভিযোগ আকারে গ্রহণ করেছে পুলিশ। মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ মৃত্যুর পেছনে কারণ কি তা জানতে পারবে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।মেয়ের মা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়ের ওপর অত্যাচার করত স্বামী সহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা। মেয়েকে তাদের বাড়িতে আনতে দিত না। মেয়ের গলায় আঙ্গুলের স্পষ্ট দাগ রয়েছে। তার মেয়েকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তিনি এই ঘটনায় জামাই সহ তার মেয়ের শ্বশুর বাড়ির শাশুড়ি ও অন্যান্য সদস্যদের কঠোর শাস্তি দাবি করেন।

Published by:

Share Link:

More Releted News:

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

‘‌যারা বলছে তাড়িয়ে দেব, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাব’‌, তোপ মমতার

ভোটমুখে বড় সাফল্য নবদ্বীপ থানার পুলিশের, নিষিদ্ধ মাদকদ্রব্য সহ গ্রেফতার ১

LIVE

LIVE ‘অ্যাকাউন্ট নম্বর দিলে, সব লুট করে নেবে!’, সতর্ক করলেন মমতা

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ ঘটনা! কীভাবে প্রাণ হারালেন জওয়ান?

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল হন্ডা গাড়ি, আহত ৪

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ