e-KYC নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ মোদি সরকারের! জমা করার পদ্ধতি জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : যুদ্ধের আবহে ভারতে বাণিজ্যিক সিলিন্ডার নিয়ে সঙ্কট তৈরি হয়েছে। ইতিমধ্যেই তার আঁচ এসে পড়েছে স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে মন্দিরের ভোগেও। এখানেই শেষ নয়, বন্ধ হতে শুরু করেছে বহু রেস্তোরাঁ, কাটছাঁট করা হচ্ছে মেনুতে। এই পরিস্থিতিতে নতুন পরামর্শ জারি কেন্দ্রের। সকল ডোমেস্টিক গ্যাস গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে ই কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। বলা হয়েছে এই প্রক্রিয়া করা হলে গ্যাস ভর্তুকি এবং সরবরাহের বিবরণ সঠিকভাবে রেকর্ড হবে। 

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে রান্নার গ্যাসের জোগানে কোনও সমস্যা নেই। আদপে বাস্তব পরিস্থিতি অনেকটাই আলাদা তা বুঝতে পারছেন গ্রাহকরাই। ই-কেওয়াইসি করা না থাকলে বুকিং পেতে সমস্যা হবে গ্রাহকদের। গ্যাসের অফিসে খোঁজ নিতে গিয়ে জানতে পারা গিয়েছে, ই-কেওয়াইসি করা না থাকলে গ্যাস মিলছে না। সূত্রের খবর, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের মতো এবার সব গ্রাহকদের ক্ষেত্রেই এই নিয়ম বাধ্যতামূলক করার কথা তেল সংস্থাগুলোর তরফে ডিস্ট্রিবিউটারের কাছে এসে পৌঁছেছে।

কীভাবে করতে হবে ই কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন? প্রথমে pmuy.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে হোম পেজে আপনার গ্যাস কোম্পানির মোবাইল অ্যাপ মোবাইলে ডাউনলোড করতে হবে। কেউ ইন্ডেন (Indane), কেউ ভারত গ্যাস(Bharat), কেউ এইচপি (HP) ব্যবহার করে থাকেন। এবার Aaadhar faceRD app ডাউনলোড করতে হবে। নিজের মুখ সেই অ্যাপের মাধ্যমে স্ক্যান করে ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। বিবৃতি জারি করে বলা হয়েছে ডোমেস্টিক গ্যাস গ্রাহকদের বায়োমেট্রিকরণের উপর ভিত্তি করে ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। বিনামূল্যে খুব সহজে এই কাজটি করা যাবে। বাড়িতে বসে কয়েক মিনিটের মধ্যেই ই-কেওয়াইসি জমা দেওয়া যাবে।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’