সঙ্কটের আবহে গ্যাস নিয়ে সাইবার প্রতারণার আশঙ্কা, কীভাবে ফাঁদ পাততে পারে প্রতারকরা?

Share:

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: প্রতি মুহূর্তে ওৎ পেতে বসে থাকে প্রতারকরা। সুযোগ খুঁজতে থাকে, কীভাবে মানুষকে প্রতারণার শিকার বানানো যায়।  সঙ্কটের সময় তো এদের সোনায় সোহাগা। সঙ্কটের সেই সুযোগকে কাজে লাগিয়ে মানুষকে সর্বস্বান্ত করে দেয় প্রতারকরা। বর্তমানে গ্যাস নিয়ে চলা সঙ্কটের সময় এই প্রতারকদের অ্যাক্টিভ হওয়ার আশঙ্কা দেখা গিয়েছে। সেই নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করছে পুলিশ। সেই কারণে আগাম সচেতনতায় জোর দিচ্ছে হুগলি গ্রামীণ পুলিশ।

গ্যাসের সিলিন্ডারের পাশাপাশি এসআইআর আবহে ভোটার কার্ড নিয়েও প্রতারণা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরামবাগ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস সিলিন্ডার নিয়ে বর্তমান পরিস্থিতিতে নানা রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। সিলিন্ডার সরবরাহে সঙ্কটের সুযোগকেই হাতিয়ার করতে পারে সাইবার প্রতারকরা। কিন্তু কীভাবে ফাঁদ পাততে পারে প্রতারকরা? পুলিশ সূত্রে খবর, গ্রাহকদের মোবাইলে মেসেজ পাঠিয়ে গ্যাস সিলিন্ডার ডেলিভারির প্রলোভন দেখিয়ে ওটিপি চাইতে পারে। কিউআর কোড স্ক্যান করেও প্রতারণার ফাঁদ পাততে পারে। গ্রাহকরা বর্তমান পরিস্থিতিতে ভুল করে সেই ফাঁদে পা দিতে পারেন। তাই পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার খানাকুল থানায় একটি অনুষ্ঠানে এব্যাপারে বাসিন্দাদের সচেতন করা হয়েছে। সাইবার প্রতারণা পুরোনো বিষয় হলেও, নিত্য নতুন পদ্ধতিতে তা করা হয়ে থাকে। খোয়া যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। অভিযোগ জানানোর পরেও খোয়া যাওয়া টাকা ফেরত পাওয়া কার্যত অনিশ্চিত হয়ে পড়ছে। তাই আগে থেকে সাধারণ মানুষ সতর্ক হলে বিপদ কাটানো সম্ভব।  

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার যুবক

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ,তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ