জানেন কি আজকের দিনেই মুক্তি পেয়েছিল ভারতের প্রথম সবাক চলচ্চিত্র?

Share:

নিজস্ব প্রতিনিধি: সংলাপ, গান এবং সঙ্গীত ছাড়া আজকাল সিনেমার কথা ভাবাই যায় না। প্রযুক্তির কল্যাণে স্পেশাল এফেক্ট এবং ডিজিটাল সাউন্ড পর্দায়  সিনেমার ভোলই বদলে দিয়েছে। সিনেমা দেখে মানুষ নিজেদের সঙ্গে সেই ঘটনাকে আরও বেশি অনুভব করতে পারে।  তবে, ৯৫ বছর আগে সিনেমার দুনিয়া এমন ছিল না। সেই সময়, সিনেমা বলতে  বোঝাত শব্দবিহীন দৃশ্য। চরিত্রদের বক্তৃতা কার্ড পড়েই বোঝা যেত। সেই ব্যবস্থায় আমূল বদল আসে  ১৯৩১ সালের ১৪ মার্চ যখন ভারতের মানুষ প্রথমবারের মতো  সিনেমার চরিত্রদের কথা শনে।  কারণ এই দিনেই প্রথম  সবাক ছবি “আলম আরা” মুক্তি পায়। এর আগে  নির্বাক  ছবিই তৈরি হত। 

ছবিটি পরিচালনা করেছিলেন আরদেশির ইরানি। ছবিটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে, কেবল প্রেক্ষাগৃহ নয়, ভিড় নিয়ন্ত্রণের জন্য তাকে পুলিশ ডাকতে হয়েছিল। মুক্তির পর আট সপ্তাহেরও বেশি সময় ধরে ছবিটি হাউসফুল চলে। ছবিটির নায়িকা ছিলেন জুবেইদা। প্রথমবারের মতো, মানুষ চরিত্রগুলিকে কথা বলতে শুনেছিল।  বিবিসির এক প্রতিবেদন অনুসারে জানা যায়,  বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী সিতারা দেবী, যিনি ছবিটি দেখেছিলেন, তিনি স্মরণ করে বলেন যে এটি কীভাবে এক অসাধারণ অনুভূতি ছিল। তিনি ব্যাখ্যা করেছিলেন যে  সাধারণ মানুষ   কার্ড পড়ে নীরব চলচ্চিত্র দেখতে অভ্যস্ত ছিল এবং যখন চরিত্রগুলি কথা বলতে শুরু করে, তখন থিয়েটারের লোকেরা  জানতে চায় যে শব্দ কোথা থেকে আসছে।

আরও পড়ুন: ১১ লাখ ফলোয়ার্স! বিশেষ এই কাজের মাধ্যমে গিনেস বুকে নাম তুলল শূকর মেরলিন

সবাক চলচ্চিত্র নির্মাণের পথ  মোটেও সহজ ছিল না। সেই সময় স্টুডিওগুলোতে আজকের মতো সাউন্ডপ্রুফ ব্যবস্থা ছিল না।  তাই ট্রেনের শব্দ, রাস্তার যানবাহনের আওয়াজ রেকর্ডিংয়ে ব্যাঘাত ঘটাত। এ সমস্যা এড়াতে পুরো সিনেমার শুটিং করা হয় রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে, যখন চারপাশ শান্ত থাকত। এই সিনেমায় ভারতীয় চলচ্চিত্রের প্রথম গান ‘দে দে খোদা কে নাম পর’ ব্যবহৃত হয়। গানটি গেয়েছিলেন ওয়াজির মোহাম্মদ খান। সিনেমাটিতে  সাতটি গান ছিল। হিন্দি ও উর্দু মিশ্রিত ভাষায় নির্মিত হওয়ায় এটি সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।  প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মাস্টার বিথল এবং জুবেদা। খলনায়কের চরিত্রে ছিলেন পৃথ্বীরাজ কাপুর। 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের