অস্কারের মঞ্চে ‘মুক্ত প্যালেস্টাইন’-এর বার্তা, পাশে দাঁড়িয়ে মাথা নেড়ে সমর্থন প্রিয়াঙ্কা চোপড়ার

ইরানের যুদ্ধের আবহেই লস অ্যাঞ্জেলেসের আইকনিক ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো উপস্থাপনা করলেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরানের যুদ্ধের আবহেই লস অ্যাঞ্জেলেসের আইকনিক ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো উপস্থাপনা করলেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৬ সালে প্রথম বারের মতো তিনি অস্কারে উপস্থাপনা করেছিলেন। ১০ বছর পর আবারও অস্কারে সঞ্চালনা করলেন অভিনেত্রী। আন্তর্জাতিক মঞ্চে গোটা ভারতবাসীকে আবারও গর্বিত করলেন অভিনেত্রী। এদিন স্বামীর সঙ্গেই অস্কারের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সাদা পোশাকে ঝলমলে দেখাচ্ছিল তাঁকে। তিনি স্প্যানিশ অভিনেতা জাভিয়ের বারডেমের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছেন। তাঁরা দুজনেই সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার ঘোষণা করেছেন। তবে মঞ্চে বারডেমের বক্তব্য সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। কারণ পুরস্কার প্রদানের আগে মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই বারডেম বলেন, ‘যুদ্ধকে না এবং প্যালেস্টাইনকে মুক্ত করুন।’ অভিনেতার এই কথা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এবং অনুষ্ঠানে উপস্থিত সবাই তাঁর কথা শুনে হাততালি দেন। তিনি বিধ্বস্ত প্যালেস্টাইনকে মুক্তির দাবি জানান। তাঁর কথায় প্রিয়াঙ্কাকে হাসেন এবং মাথা নেড়ে অভিনেতাকে সমর্থন জানান।

প্রিয়াঙ্কা চোপড়াকে তাঁর স্বামী নিক জোনাসের সঙ্গে অস্কারের লাল গালিচায় দেখা গেল। সাদা স্ট্র্যাপলেস গাউনে তাঁকে অসাধারণ দেখাচ্ছিল। এখন এই ভাইরাল ভিডিওটি শহরের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেক নেটিজেন এতে প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে বারডেমের প্রশংসা করলেও, কিছু নেটিজেন জানিয়েছেন, স্প্যানিশ অভিনেতার এই বক্তব্য শুনে প্রিয়াঙ্কা চোপড়া বিরক্তি প্রকাশ করেছেন। একজন নেটিজেন টুইট করেছেন, ‘প্রিয়াঙ্কা রেগে গিয়েছেন, আমি নিশ্চিত।’ আর একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া যখন এই কথাটি বললেন, তখন তিনি অস্বস্তিতে পড়েছিলেন।’ তবে এবার অস্কারের মঞ্চে বারবার উঠে এসেছে রাজনৈতিক প্রসঙ্গ। ইরানের উপর ইজরায়েল-আমে রিকার যুদ্ধের আবহে বসেছে অস্কার। যার ফলে অস্কারের নিরাপত্তা নিয়ে বাড়তি ঝুঁকি ছিল। গোটা অস্কারের অনুষ্ঠানকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। ক্যালিফোর্নিয়ায় হামলার হুঁশিয়ারি দিয়েছিল।

 

এছাড়া কৌতুক অভিনেতা কোনান ও’ব্রায়েন এবার অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন। এদিকে ৯৮ তম অস্কারে কোনও ভারতীয় ছবি জায়গা করতে পারেনি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ দাপট দেখাল দু’টি ছবি- ‘সিনার্স’, লিয়োনার্দো ডিক্যাপ্রিয়োর ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ বারের মনোনয়নে সবচেয়ে বেশি জায়গা পেয়েছিল এই দু’টি ছবিই। ১৬টি বিভাগে মনোনীত হয় রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’, যা ‘টাইটানিক’ ও ‘লা লা ল্যান্ড’-এর নজিরও ভেঙে দিয়েছে। আর পল থমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ১৩ টি মনোনয়ন পেয়েছিল। তাতেই জয় জয়কার। ৬ টি অস্কার জিতেছে লিওনার্দোর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং ৪ টি অস্কার জিতেছে সিনার্স। সেরা অভিনেতা হয়েছেন ‘সিনার্স’ অভিনেতা মাইকেল বি জোর্দান। ‘হ্যামিনেট’ ছবিতে অভিনয়ের জন্যে সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি। তবে লিওনার্দোর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ অস্কারের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে। পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ওয়ার্নার ব্রাদার্সের ছবিটি সেরা ছবির পুরস্কার জিতেছে। সেরা পরিচালকের জন্যে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ অস্কার জিতেছেন পল থমাস অ্যান্ডারসন।

উল্লেখ্য, এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর দৌড়ে প্রথম দিকে শামিল হয়েছিল ভারতের ছবি ‘হোমবাউন্ড’। কিন্তু অস্কার-এর চূড়ান্ত মনোনয়ন তালিকায় ঠাঁই হয়নি এই ছবি। আন্তর্জাতিক কাহিনিচিত্র বিভাগে গোটা পৃথিবী থেকে মোট ১৫টি ছবি বাছাই করা হয়েছিল। তাতেই স্থান পেয়েছিল ‘হোমবাউন্ড’। তবে শেষপর্যন্ত সেরার দৌড় থেকে ছিটকে যায় সেই ছবি। এছাড়া ‘কান্তারা: দ্য চ্যাপ্টার ১’ এবং ‘তানভি দ্য গ্রেট’-এর মতো অন্যান্য ছবিগুলিও সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হওয়ার যোগ্য ছিল, কিন্তু তারা চূড়ান্ত মনোনয়নের তালিকায় স্থান পায়নি। অন্যদিকে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে নরওয়েজিয়ান চলচ্চিত্র সেন্টিমেন্টাল ভ্যালু। এই বছর বাফটা-তে, ছবিটি ইংরেজি ভাষার বাইরে সেরা চলচ্চিত্রের পুরস্কারও জিতেছে। স্পষ্টতই, সেন্টিমেন্টাল ভ্যালু দর্শক এবং জুরিদের মন জয় করেছে। এছাড়া ভারত-আমেরিকান পরিচালক গীতা গান্ধবির দুটি ছবি ‘দ্য পারফেক্ট নেইবার’ এবং ‘ডেভিল ইজ বিজি’ মনোনয়ন পেয়েছিল, কিন্তু একটি ছিটকে যায়।

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

মা-বাবার ঝামেলা মেটাতেই গিয়েই মর্মান্তিক পরিণতি! মহারাষ্ট্রের দুর্ঘটনায় কী বলল কুনালের পরিবার?

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের