হরমুজ প্রণালি পেরিয়ে ৪৫,০০০ টন রান্নার গ্যাস নিয়ে মুন্দ্রা বন্দরে ভিড়ছে শিবালিক

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী বেশ কয়েকটি দেশের জন্য বন্ধ রেখেছে ইরান। তবে ভারতকে দেওয়া হয়েছে তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচলের ছাড়পত্র। যুদ্ধ শুরুর পর গত বুধবার দুপুর ১টা নাগাদ মুম্বই বন্দরে প্রথম এসে পৌঁছয় বিশালাকায় জাহাজ ‘শেনলং সুয়েজম্যাক্স’। এবার হরমুজ পার করে এল আরও এক পণ্যবাহী জাহাজ। ভারতের পতাকাবহনকারী ৪৫,০০০ টন রান্নার গ্যাস ভর্তি জাহাজ শিবালিক এসে পৌঁছাচ্ছে মুন্দ্রা বন্দরে। যা ভারতীয়দের জন্য সত্যিই বড় সুখবর। 

যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালীর মধ্য দিয়ে জাহাজটি নিরাপদে অতিক্রম করে ৪৫,০০০ মেট্রিক টনেরও বেশি এলপিজি বহন করে ভারতের দিকে রওনা দেয়।  অনেকেই বলছেন  এই জাহাজে থাকা পণ্য দেশের চলমান এলপিজি সরবরাহ ঘাটতি দূর করতে সাহায্য করবে।   ইরান-ইজরায়েল সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে বেশ কয়েকটি জাহাজ আটকা পড়েছিল। ভারত সরকারের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার পর, দুটি ভারতীয় এলপিজি জাহাজকে যাত্রা করার অনুমতি দেওয়া হয়েছিল। এই জাহাজগুলির মধ্যে প্রথমটি ছিল “শিবালিক”। সেটাই পৌঁছেছে মুন্দ্রা বন্দরে।  দ্বিতীয় জাহাজ  “নন্দা দেবী”র আসার কথা রয়েছে  আগামীকাল, ১৭ মার্চ। সেটি  কান্দলা বন্দরে প্রবেশ করবে।  

আরও পড়ুন: শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ইজরায়েলে হামলা ইরানের, ক্ষমতা জানেন?

ইতিমধ্যে, আরেকটি ভারতীয় পতাকাবাহী তেল ট্যাংকার জাগ লাডকিও সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরাহ থেকে প্রায় ৮০,৮০০ টন অপরিশোধিত তেল বহন করে নিরাপদে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। কেন্দ্র সরকার জানিয়েছে যে এই অঞ্চলে ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তার উপর ধারাবাহিকভাবে নজর রাখা হচ্ছে এবং সংশ্লিষ্ট  মন্ত্রক এবং সংস্থাগুলি মসৃণ সামুদ্রিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ বজায় রাখার জন্য সমন্বয় করছে।  পূর্বাঞ্চলে আটকে পড়া জাহাজগুলির মধ্যে একটি, ভারতীয় পতাকাবাহী তেল  ট্যঙ্কার “জগ প্রকাশ” শুক্রবার যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজটি ওমানের সোহার বন্দর থেকে তানজানিয়ার আফ্রিকান বন্দর টাঙ্গায় পেট্রোল বহন করছে এবং ২১  মার্চ সেখানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

পারস্য উপসাগরে এখনও ২২টি জাহাজ রয়েছে

  বর্তমানে, পারস্য উপসাগরের পশ্চিম অংশে ২২টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এবং ৬১১ জন নাবিক উপস্থিত রয়েছে। ভারত তার প্রায় ৮৮ শতাংশ অপরিশোধিত তেল, ৫০ শতাংশ প্রাকৃতিক গ্যাস এবং ৬০ শতাংশ এলপিজি চাহিদা আমদানি করে। ২৮  ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইজরায়েলের হামলা এবং তেহরানের প্রতিশোধমূলক হামলার আগে, ভারতের অর্ধেকেরও বেশি অপরিশোধিত তেল, প্রায় ৩০ শতাংশ গ্যাস এবং ৮৫ থেকে ৯০ শতাংশ এলপিজি আমদানি হত পশ্চিম এশীয় দেশ যেমন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে।

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?