আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিঘা–বকখালির ভিড় এড়িয়ে শান্ত সমুদ্রের খোঁজ? মাত্র ২০০ টাকায় রাত কাটান গঙ্গাসাগরে

নিজস্ব প্রতিনিধিঃ  একসময় গঙ্গাসাগর মানেই ছিল শুধুই পবিত্র তীর্থস্থান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ছবিটা। এখন দিঘা বা বকখালির মতোই পর্যটকদের কাছে আকর্ষণের জায়গা হয়ে উঠেছে গঙ্গাসাগর। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সরকারি উদ্যোগে কম খরচে থাকার সুবিধা থাকায় সারা বছরই পর্যটকদের ভিড় বাড়ছে এই সমুদ্রতটে। শান্ত পরিবেশ, বিস্তীর্ণ বেলাভূমি আর সাগরসঙ্গমের অনন্য সৌন্দর্য পর্যটকদের টানছে বারবার।

কেন যাবেন গঙ্গাসাগর

ধর্মীয় ও পর্যটন দুইয়ের মিলনস্থল: কপিল মুনির আশ্রম দর্শনের পাশাপাশি উপভোগ করা যায় সমুদ্রতটের শান্ত পরিবেশ।

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য: বিস্তীর্ণ বালুচর ও বঙ্গোপসাগরের জলরাশি মনকে এনে দেয় এক অন্যরকম প্রশান্তি।

কম ভিড়ে ঘোরার সুযোগ: গঙ্গাসাগর মেলার সময় ভিড় বেশি থাকলেও বছরের অন্যান্য সময়ে শান্তিতে ঘুরে দেখা যায় পুরো এলাকা।

থাকার সুবিধা নন-এসি ডবল বেড: প্রায় ৮০০ টাকা

ডরমেটরি: প্রায় ২০০ টাকা

এসি ডবল বেড: প্রায় ১০৫০ টাকা

এসি ট্রিপল বেড: প্রায় ১২০০ টাকা

কটেজ: প্রায় ১৯৫০ টাকা

কীভাবে যাবেন

শিয়ালদহ → কাকদ্বীপ: ট্রেনভাড়া প্রায় ২৫ টাকা

কাকদ্বীপ স্টেশন লট নং ৮: টোটো ভাড়া প্রায় ২০ টাকা।

কচুবেরিয়া: ভেসেল ভাড়া প্রায় ৮ টাকা

কচুবেরিয়া → গঙ্গাসাগর: বাসে প্রায় ৩০ কিমি, ভাড়া প্রায় ৩০ টাকা

পর্যটকদের মতে, সহজ যাতায়াত, কম খরচে থাকার ব্যবস্থা এবং মনোরম পরিবেশ-এই তিন কারণেই এখন গঙ্গাসাগর দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

Published by:

Share Link:

More Releted News:

রাতে এসি চালিয়ে ঘুমালে বাড়তে পারে একাধিক স্বাস্থ্যঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ওজন কমাতে সাহায্য করতে পারে এই ১০ খাবার! দাবি আমেরিকান ফিটনেস কোচের

হৃদরোগীদের জন্য সতর্কবার্তা! ফ্রিজে থাকা এই ৩ ‘স্বাস্থ্যকর’ খাবারও ডেকে আনতে পারে বিপদ

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ