মালদায় ভোটারদের বাড়িতে প্রচারে তৃণমূল প্রার্থী, বাজারে ক্রেতাদের কাছে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নামলেন মালদা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী লিপিকা বর্মন ঘোষ(Lipika Barman Ghosh)। এদিন বাঁচামারী ও রামচন্দ্রপুর এলাকায় জোরকদমে প্রচার চালান তিনি।এই প্রচার কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা, তৃণমূলের বর্ষীয়ান নেতা নব রঞ্জন সিংহ বর্মা সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা।প্রচারের অংশ হিসেবে লিপিকা বর্মন ঘোষ বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে ভোটের আবেদন জানান। তিনি বলেন, এলাকার উন্নয়নের ধারাকে বজায় রাখতে এবং মানুষের পাশে থাকতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে,সোমবার বিজেপির তরফ থেকে রাজ্যজুড়ে বিজেপি প্রার্থী ঘোষণা করা হয়। সেই মোতাবেক আজ বুধবার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ(Nibaran Ghosh) সকালবেলা বাড়িতে পুজো দিয়ে বেরিয়ে পড়েন জনসংযোগ কর্মসূচিতে। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মোথাবাড়ি বাজার(Mothabari Bazar) সংলগ্ন এলাকায় বাজারে গিয়ে প্রথমে ক্রেতা – বিক্রেতাদের সাথে জনসংযোগ করেন এবং সেখান থেকে বেরিয়ে যান ঐতিহ্যবাহী পাগলী কালী মন্দিরে(Pagli kali Temple)। মন্দিরে পূজো দিয়ে বিজেপি কার্যকর্তাদের সাথে আলাপচারিতা করেন এবং ভোট ভিক্ষা চান।

আগামী বিধানসভা নির্বাচনে নির্বাচিত হয়ে মোথাবাড়ি মানুষের মুখ উজ্জ্বল করতে বদ্ধপরিকর বিজেপি প্রার্থী।তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ দাবি করেন কেন্দ্রে থাকা বিজেপি সরকার যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে, বাঙালিদের উপর অত্যাচার করছে, আসন্ন বিধানসভা নির্বাচনে মানুষ ভোট বাক্সে তার উপযুক্ত জবাব দেবে।বিগত বিধায়ক কোন উন্নয়নের কাজ করেনি। তাই উন্নয়নকে হাতিয়ার করেই ভোটারদের বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন