বাবার মৃত্যু, বিশ্বকাপ জয়, রিঙ্কু সিংহের বিয়ে কবে? জানালেন খেলোয়াড়ের হবু শ্বশুর

২০২৬ সালে তাঁদের বিয়ের কথা থাকলেও সেটা হবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল! রিঙ্কুর বাবা মারা গিয়েছেন, এই অবস্থায় পরিবারে কোনও শুভ অনুষ্ঠান হবে কিনা তা নিয়েও চর্চা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে জিতেছে ভারত। এ নিয়ে বিশ্বকাপের ইতিহাসে তিনবার জয়ী হল ভারত। এবার বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন রিঙ্কু সিংহ। তবে বিশ্বকাপ চলাকালীনই তাঁর জীবনের উপর দিয়ে ঝড় বয়ে যায়। বাবাকে হারান তিনি। তবে শোক কাটিয়ে শেষের ম্যাচগুলি খেলেছেন রিঙ্কু সিংহ। এদিকে সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে তাঁর বিয়ে ঠিকঠাক। ইতিমধ্যেই তাঁদের বাগদান হয়ে গিয়েছে। রিঙ্কুর সঙ্গে নানা ইভেন্টে যোগ দিতেও দেখা যায় প্রিয়াকে। হবু স্বামীর প্রতিটা ম্যাচ দেখতে স্টেডিয়ামে পৌঁছে যান প্রিয়া এবং তাঁকে উৎসাহ দেন। তবে গত বছরেই তাঁদের বিয়ের কথা ছিল, কিন্তু ম্যাচের কারণে তাঁদের বিয়েটা হয়নি।

২০২৬ সালে তাঁদের বিয়ের কথা থাকলেও সেটা হবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল! রিঙ্কুর বাবা মারা গিয়েছেন, এই অবস্থায় পরিবারে কোনও শুভ অনুষ্ঠান হবে কিনা তা নিয়েও চর্চা ছিল। অবশেষে দীর্ঘ জল্পনায় মুখ খুললেন প্রিয়া সরোজের বাবা তথা উত্তর প্রদেশের বিধায়ক তুফানি সরোজ। তিনি স্পষ্ট জানালেন যে, এখনও রিঙ্কু-পিয়ার বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি। রিঙ্কুর বাবা সম্প্রতি মারা গিয়েছেন, তাই উভয় পরিবারই বিয়ের ব্যাপারে তাড়াহুড়ো করছে না। তবে আর কিছুদিন পরে বিয়ের তারিখ চূড়ান্ত করার জন্যে উভয় পরিবার বৈঠকে বসবে। রিঙ্কুর পরিবার যখন খুশি বিয়ের তারিখ ঠিক করতে পারেন। তাঁরা বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত এবং এই সম্পর্কে পরিবারও খুশি। তুফানি সরোজ আরও উল্লেখ করেছেন যে, ২০২৭ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই, বিয়েটা ২০২৬ সালেই করিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, যাতে নির্বাচনের মরসুম শুরু হওয়ার আগেই পরিবার আনন্দ করতে পারে। তবে, উভয় পরিবারের সম্মতি এবং উপযুক্ত সময় বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, রিঙ্কু এবং প্রিয়া সরোজ ২০২৫ সালের ৮ জুন বাগদান সম্পন্ন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে, তাঁদের বিয়ে ২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত হবে। তবে, তা স্থগিত করা হয়। পরবর্তীতে খবর আসে যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তাঁদের বিয়ে হবে। এখন যেহেতু ভারত বিশ্বকাপ জিতেছে, তাই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা আবার শুরু হয়েছে। বিশ্বকাপের সময় বাবার মৃত্যুর খবর পেয়ে রিঙ্কু আলিগড়ে গিয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন। তবে, এর পরপরই তিনি টিম ইন্ডিয়াতে পুনরায় যোগ দেন।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে