বৈষ্ণবনগরে বহিরাগত নয়, স্থানীয় প্রার্থী চাই,বিক্ষোভ বিজেপি কর্মী – সমর্থকদের

Share:

নিজস্ব প্রতিনিধি, বৈষ্ণবনগর:মালদার বৈষ্ণবনগরে বহিরাগত প্রার্থী নয়, স্থানীয় প্রার্থী চাই। এমনি দাবি তুলে কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিজেপি কর্মী- সমর্থকদের তুমুল বিক্ষোভ।বহিরাগত প্রার্থী নয়, স্থানীয় প্রার্থী চাই। এমনি স্লোগান তুলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সর্মথকদের।টাকার বিনিময়ে এই প্রার্থী করা হয়েছে। অবিলম্বে প্রার্থী পরিবর্তন করতে হবে। মালদার বৈষ্ণবনগরের(Baishnabnagar) ঘটনা।বিজেপি কার্যালয়ের সামনে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। জানা গিয়েছে,বৈষ্ণবনগরে বিজেপি প্রার্থী করেছে রাজু কর্মকারকে।স্থানীয় বিজেপি কর্মী -সমর্থকদের অভিযোগ, রাজু কর্মকার বৈষ্ণবনগর বিধানসভার বাসিন্দা নন। তিনি সরাসরি বিজেপির সাথে যুক্ত নন। প্রার্থী করতে হলে স্থানীয় নেতৃত্বকে করতে হবে। এই প্রার্থীকে তারা মেনে নেবে না।এই অভিযোগ তুলে মালদার বৈষ্ণবনগরে বিজেপি কার্যালয়ের(BJP Office) সামনে টায়ার জ্বালিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ।

বিজেপি কর্মী অপূর্ব মন্ডল বলেন, উনি আমাদের ব্লকের নয়। বাইরের ব্লকের লোক। আমরা চাই এটা আমাদের জেতা আসন, তাই স্থানীয় প্রার্থী দেওয়া হোক। বৈষ্ণবনগরে এমন হিন্দু সংগঠন আছে যাতে সবার মন খারাপ হয়ে গিয়েছে।আমাদের ব্লকের অনেকের নাম পাঠানো হয়েছে তাদের মধ্যে একজনকে সিলেক্ট করে পাঠানো হোক। আমরা মেনে নিতে রাজি আছি। আমরা চাইনা বহিরাগত কোন প্রার্থীকে এখানে দাঁড় করাক। বৈষ্ণনগর আমাদের জেতা আসন। আমরা নিশ্চিত আছি একশো শতাংশ আমরা এখানে জিতব। প্রার্থী পরিবর্তন কার্যকর হয় তার জন্য আমরা বারবার অনুরোধ করছি।এই আসনে বিবেচনা করে প্রার্থী করা হোক।যদি প্রার্থীবদল না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা চাই স্থানীয় কাউকে প্রার্থী করা হোক। বহিরাগত প্রার্থী দিয়ে আমাদের আসন লড়াইয়ের মুখে পড়ে যাচ্ছে। আমাদের ব্লক হিন্দু সংগঠনিক ব্লক।
বিজেপি নেতা জগাই ঘোষ বলেন, আমরা বহিরাগতদের মানতে চাই না। আমরা ভারতীয় সংগঠনের একটা

কলা গাছকেও মানতে রাজি আছি। উনি এই ব্লকের ভোটার নয়। আজকে বহিরাগতকে বৈষ্ণবনগরে প্রার্থী করেছে। আমরা এই প্রার্থীকে মানব না মানছি না। ওই প্রার্থী কখনোই সংগঠনের সঙ্গে যুক্ত নন। উনি বিজেপি সংগঠনের একজন বুথ সভাপতি নাম বলতে পারবে না। এখান থেকে অনেকের নাম পাঠানো হয়েছে তাদেরকে না করে টাকার বিনিময়ে এই প্রার্থী করা হয়েছে। অবিলম্বে এই প্রার্থীকে চেঞ্জ করতে হবে। না হলে আমরণ অনশন শুরু হবে।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস