প্রার্থী বদলের দাবিতে সল্টলেক পার্টি অফিসে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের, ‘শাসানি’ লকেটের

Share:

নিজস্ব প্রতিনিধি , সল্টলেক: বেলেঘাটার বিজেপি প্রার্থী পার্থ চৌধুরীকে পছন্দ নয় বিজেপি কর্মীদের। সেই ইস্যুকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের সল্টলেক বিজেপি দফতরের বাইরে। পরিস্থিতি সামাল দিতে দপ্তরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য(Samik Bhattacharya)। তার সঙ্গে পিছন পিছন পেরিয়ে আসেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতারা। এতদিন প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর জেলায় জেলায় বিজেপি কর্মীদের বিক্ষোভ চলছিল। বিজেপি দফতরের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ,রাস্তা অবরোধ করে বিক্ষোভ অথবা দলীয় অফিসে তালা দেওয়ার ঘটনা ঘটেছে।

কিন্তু এবার শুক্রবার বিকেলে সল্টলেকে বিজেপি দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কলকাতার বিজেপি কর্মীরা। রাস্তায় বসে পড়েন তাঁরা। অভিযোগ যখন বিজেপি কর্মীরা স্লোগান দিচ্ছিলেন সেই সময় আঙ্গুল উঁচিয়ে কর্মীদের শাসানি দেন লকেট চট্টোপাধ্যায়(Locket Chattapadhay)। কর্মীরা স্লোগান দিতে থাকে আরও জোরে।তখন তাদের সামাল দিতে শান্ত হওয়ার আবেদন জানান শমীক ভট্টাচার্য। যদিও বিক্ষোভরত কর্মীদের শমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত।এই বিক্ষোভ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে লকেট চট্টোপাধ্যায় বলেন, কিছু হয়নি।

মতবিরোধ থাকতে পারে। আমাদের একটা পরিবার। সমস্যা মিটে যাবে। এদিকে সেখানে বিক্ষোভ দেখানো বিজেপি কর্মীদের দাবি ,তাদের মনের মত প্রার্থী হয়নি। তাই তারা এই প্রার্থীকে মেনে নিতে পারছেন না। প্রার্থী বদলের দাবি জানাতেই তারা হাজির হয়েছেন। বিক্ষোভকারী কর্মীদের মধ্যে ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার বলেন, আমার ভাইকে খুন করেছিল তৃণমূল। তার বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে ।এটা লড়াই না ,তৃণমূলকে সুযোগ করে দেওয়ার পরিকল্পনা!

বিজেপির অনেক যোগ্য প্রার্থী রয়েছে। তাই এখানে এই প্রার্থী কেউ চাইছে না।সল্টলেকে বিজেপি পার্টি অফিসে ফের বিক্ষোভ।প্রার্থী পছন্দ নয়। এন্টালি বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীদের বিক্ষোভ ।এন্টালি কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল পছন্দ নয় স্থানীয় বিজেপি কর্মীদের।শুধু বেলেঘাটা নয়,এবার এন্টালি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বদল করার দাবি নিয়ে বিক্ষোভ । সল্টলেকে বিজেপি পার্টি অফিসের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখান কর্মীরা।এছাড়াও কুলপি, গোসাবা, এন্টালি সহ একাধিক কেন্দ্র থেকে কর্মীরা বিজেপি পার্টি অফিসে এসে জমায়েত হন।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন