আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঈদের পর থেকে ভোট প্রচারে নামছেন মমতা

নিজস্ব প্রতিনিধি : নির্ঘণ্ট ঘোষণার পরেই প্রকাশ হয়েছে প্রার্থী তালিকা। এলাকায় এলাকয় প্রচার সারলেও বড় মিছিল মিটিং হবে ইদের পর থেকে। শুক্রবার ইস্তেহার প্রকাশ করে তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, ইদের পর থেকে শুরু হবে প্রচার। রাত পোহালেই রয়েছে ইদ। ইদ পালন হয়ে যাওয়ার পর থেকেই প্রচারে কোমর বেঁধে ঝাঁপাবে তৃণমূল। এদিন তা স্পষ্ট করে দিয়েছেন। আগামী ৫ বছরের উন্নয়নের ধারাও বেঁধে দিয়েছেন তিনি। কীভাবে কাজ হবে, তা জানিয়ে দিয়েছেন। সোমবার থেকে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

জানা গিয়েছে, গত রবিবার প্রকাশ হয়েছে নির্বাচনী নির্ঘণ্ট। মঙ্গলবার প্রার্থী তালিকা দিয়েছে তৃণমূল। তারপর থেকে এলাকায় এলাকায় প্রচার করতে দেখা গিয়েছে প্রার্থীদের। কিন্তু বড় কোনো মিছিল মিটিং করতে দেখা যায়নি। শনিবার ইদের পর জোরকদমে শুরু হবে প্রচার। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার করতে দেখা যাবে প্রার্থীদের। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ভবানীপুরে এসে জনসংযোগ করেছেন তিনি। এইদিন ভবানীপুরের রণকৌশল ঠিক করতে বৈঠকও করা হয়েছে। কীভাবে প্রচার হবে তার স্ট্র্যাটেজি ঠিক হয়েছে। শুক্রবার ইস্তেহার প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শিক্ষা, স্বাস্থ্য থেকে বাড়ি ও জল সবকিছুর কথাই বলা হয়েছে।

পাশাপাশি কমিশন ও বিজেপির বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি। এদিন তিনি বললেন, চক্রান্ত করে বাংলা দখলের চেষ্টা হচ্ছে। দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। দেশের মানুষকে সর্বহারা করার চেষ্টা চলছে।তৃণমূলনেত্রীর অভিযোগ, বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চাইছে। গভীর চক্রান্ত করছে মোদি সরকার। ভোটের পর আসনের পুনর্বিন্যাস করতে চাইছে। বিভাজনের রাজনীতি করছে বিজেপি। সমস্ত অফিসারদের বদল করা নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, অন্য রাজ্যের অফিসারদের বাংলায় নিয়োগ করা হচ্ছে। অন্য রাজ্যের অফিসাররা বাংলাকে চেনে না। তাদের দিয়ে কাজ করার চেষ্টা চলেছে। 

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ