ধর্ষক জ্যোতিষীর সঙ্গে নাম জড়াতেই তড়িঘড়ি ইস্তফা দিলেন মহারাষ্ট্রের মহিলা কমিশনের প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি: আধ্যাত্মিক কাজের আড়ালে রমরমিয়ে চালাচ্ছিলেন যৌন চক্র। কয়েকদিন আগেই জ্যোতিষীর ছদ্মবেশে ৫৮ জন জন গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ভন্ড জ্যোতিষী অশোক খারাতকে। এই ব্যক্তির সঙ্গে নাম জড়িয়েছে মহারাষ্ট্রের মহিলা কমিশনের প্রধান রূপালী চাকানকারের। এই নিয়ে মহারাষ্ট্র উত্তাল হতেই মহিলা কমিশনের প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন রূপালী। শনিবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং এনসিপি সভাপতি সুনেত্রা পাওয়ার, মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে মহিলা শাখার প্রধান রূপালী চাকানকারের জমা দেওয়া পদত্যাগপত্রটি   মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিসের কাছে পাঠিয়েছেন। 

স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাটের সঙ্গে  যোগসূত্র নিয়ে ক্রমবর্ধমান বিতর্কের জেরে শুক্রবার মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকানকার পদত্যাগ করেন। তিনি উপ-মুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ারের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। শুক্রবার একটি পোস্টে উপ-মুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার বলেছেন, “আমি রূপালী চাকানকারের পদত্যাগপত্র পেয়েছি। বর্তমান পরিস্থিতি এবং চলমান তদন্তের পরিপ্রেক্ষিতে তিনি তাঁর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই তদন্ত যাতে নিরপেক্ষ ও স্বচ্ছ থাকে, তা নিশ্চিত করার জন্য আমি পরবর্তী পদক্ষেপের জন্য তাঁর পদত্যাগপত্রটি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাচ্ছি।” চাকানকার শুক্রবার সাংবাদিকদের বলেন যে, তিনি একজন মহিলা হওয়ার কারণে তাঁকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং অভিযুক্ত করা হচ্ছে। 

আরও পড়ুন: ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, কমিশনের দ্বারস্থ তৃণমূল

নাসিক থেকে গ্রেফতার  হন প্রভাবশালী জ্যোতিষী অশোক খারাত। যাঁর বিরুদ্ধে ৩৫ বছর বয়সী একজন নারীকে বারবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অজুহাতে ৬৭ বছর বয়সী ওই জ্যোতিষী তাঁকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে অবচেতন করিয়ে তাঁর বিশ্বাসের সুযোগ নিয়ে তাঁকে যৌন নির্যাতন করেছেন। তবে পুলিশি তদন্তে জানা যায় যে, জ্যোতিষীর যৌন শোষণ শুধু একজন নারীর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। একাধিক নারীকে তিনি মাদক খাইয়ে বেহুঁশ করে যৌন শোষন করেছেন। পুলিশের এফআইআর অনুযায়ী, অশোক খারাত একজন অবসরপ্রাপ্ত মার্চেন্ট নেভি অফিসার হিসেবে নিজেকে সকলের কাছে পরিচয় দিতেন।  মহিলাদের ব্যক্তিগত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের তাঁর অফিসে ডেকে পাঠাতেন। মহিলাদের সেখানে নিয়ে গিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অবচেতন করে তাঁকে যৌন শোষন করতেন এবং গোপন ক্যামেরায় তা রেকর্ড করতেন। মহিলারা তাঁর কুকীর্তির কথা জেনে গেলে তিনি নারীদের মনে ভয় ঢুকিয়ে দিতেন। বলতেন যে, তিনি তন্ত্র-মন্ত্রের দ্বারা তাঁদের স্বামীদের মেরে ফেলবেন।

তদন্তে খারাতের অফিস থেকে গোপন সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়। পুলিশ একটি পেনড্রাইভও উদ্ধার করেছেন, যেটিতে ৫৮ জন ভিন্ন ভিন্ন নারীর অশ্লীল কার্যকলাপের ভিডিও ক্লিপ রয়েছে। বিষয়টি তদন্ত করার জন্য মহারাষ্ট্র সরকার আইপিএস কর্মকর্তা তেজস্বিনী সাতপুতের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করার নির্দেশ দিয়েছে। নাসিক ক্রাইম ব্রাঞ্চ ইউনিট ১ অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা অপরাধমূলক ভিডিও এবং নথিপত্রগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন। জানা যায়, অভিযুক্ত জ্যোতিষী নাসিকের অভিজাত কানাডা কর্নার এলাকায় ‘ওকাস প্রপার্টি ডিলার্স অ্যান্ড ডেভেলপার্স’ নামে একটি অফিস চালাতেন। কিন্তু তাঁর রিয়েল এস্টেটের ব্যবসার পেছনে চলত অপরাধমূলক কাজকর্ম। তিনি নিজেকে একজন অত্যন্ত দক্ষ জ্যোতিষী এবং ঐশ্বরিক শক্তির অধিকারী হিসেবে সফলভাবে প্রতিষ্ঠিত করেছিলেন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের