ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, কমিশনের দ্বারস্থ তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ধমান দক্ষিণে নির্বাচনী প্রচারের মাঝেই বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। একটি ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে’। তবুও তা ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সোশ্যাল মিডিয়ায় রূপম সিংহ নামে এক কনটেন্ট ক্রিয়েটরের পোস্ট করা ভিডিয়োতে দেখা যায়, সর্বমঙ্গলা মন্দির চত্বরে এক ব্যক্তির সঙ্গে কথা বলার সময় মৌমিতা বিশ্বাস মিশ্র তাঁর হাতে কিছু টাকা তুলে দিচ্ছেন। অভিযোগ, এই ঘটনাই নির্বাচনী বিধি লঙ্ঘনের শামিল। তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দাবি করেন, ভোটের সময়ে এভাবে অর্থ প্রদান স্পষ্টভাবে নির্বাচন আচরণবিধির বিরোধী। তাঁর অভিযোগ, বিজেপি ভোটে জিততে অর্থের প্রভাব খাটাতে চায় এবং এই ধরনের ঘটনায় কমিশনের হস্তক্ষেপ জরুরি। তিনি আরও বলেন, তৃণমূল ইতিমধ্যেই বিষয়টি কমিশনের নজরে এনেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

আরও পড়ুন: নির্বাচনের মুখে শোকস্তব্ধ রাজগঞ্জের তৃণমূল প্রার্থী, পিতৃহারা সোনাজয়ী অ্যাথলিট

ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। তিনি জানান, ওই দিন সকালে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দলীয় কর্মীদের সঙ্গে। সেখানে ‘ক্ষ্যাপাদা’ নামে এক ব্যক্তি তাঁর কাছে পুজোর খরচের জন্য সাহায্য চান। মানবিক কারণেই তাঁকে কিছু অর্থ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেন মৌমিতা। তাঁর বক্তব্য, তৃণমূল অযথা বিতর্ক তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। এই ঘটনাকে ঘিরে এখন রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার।

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ