টিকিট দেয়নি তৃণমূল, কান্নায় ভেঙে পড়ে কংগ্রেসে যোগ রবি ঘোষের ঘনিষ্ঠ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেই রাজনৈতিক দলগুলি প্রকাশ করেছে প্রার্থী তালিকা। তৃণমূল সম্পূর্ণ তালিকা প্রকাশ করলেও সিপিআইএম ও বিজেপি এখনও সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তবে দলের প্রার্থীদের নাম ঘোষণার পরেই তিন দলের ভিতরে দেখা দিয়েছে ক্ষোভ। বেশ কিছু প্রার্থীদের পছন্দ নয় বলে দাবি করে দিকে দিকে চলছে বিক্ষোভ। এবার টিকিট না পেয়ে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ঘনিষ্ঠ কোচবিহারের প্রবীণ তৃণমূল নেতা খোকন মিয়াঁ চোখের জল মুছতে মুছতেই তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন কংগ্রেসে। সেই সঙ্গেই তাঁকে ধরা গলায় বলতে শোনা গিয়েছে তৃণমূল আর দল নেই। কর্পোরেট সংস্থা হয়ে গিয়েছে। তাঁর আরও বক্তব্য পুরনোদের কোনও সম্মান নেই।

তৃণমূলের বিরুদ্ধে বিরাট অভিযোগ এনেছেন রবি ঘোষের ঘনিষ্ঠ এই নেতা। কোচবিহার-২ গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য তথা কিষান খেতমজুর তৃণমূল জেলা সভাপতি খোকনের অভিযোগ করে বলেছেন, তৃণমূল ভোটের সময় পুরনো নেতা-কর্মীদের গুরুত্ব দিচ্ছে না। সেই ক্ষোভ থেকেই তিনি শনিবার কংগ্রেসের যোগ দিয়েছেন। শনিবার দুপুরে কোচবিহার জেলা কংগ্রেসের কার্যালয়ে ধীরাজ কুমার সাহু এবং প্রদীপকুমার বালমুচুর হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নেন খোকন। তবে শুধু খোকন নয় টিকিট না পেয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের গলায় অভিমানের সুর শোনা গিয়েছে।

আরও পড়ুন: খণ্ডঘোষে বদল হচ্ছে তৃণমূল প্রার্থী? বড় আপডেট দিলেন জেলা সভাপতি

সূত্রের খবর, তৃণমূলে ছেড়ে কংগ্রেসের যোগদানের পর কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী করা হতে পারে খোকনকে। এই প্রসঙ্গে উল্লেখ্য, খোকন তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই দলে ছিলেন। তবে তার আগে তিনি কংগ্রেস করতেন। ১৯৯৮ সালে রবীন্দ্রনাথের হাত ধরে তৃণমূলে যান। কোচবিহার-১ ব্লকের ব্লক সভাপতির দায়িত্ব সামলেছেন ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত। তার মাঝে পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের পূর্ত, পরিবহণ কর্মাধ্যক্ষের মতো বিভিন্ন পদে ছিলেন। খোকন জানান, তিনি কখনও ভাবেননি যে তিনি তৃণমূল ছাড়বেন। কংগ্রেসের পতাকা হাতে নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেছেন,  যারা দলের জন্য মার খেয়েছে, ছেঁড়া জুতো পরে দেওয়াল লিখেছে, তারা কী পেল?  

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের