টবিন রোডে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, সামাল দিতে হিমশিম কেন্দ্রীয় বাহিনীর

Share:

নিজস্ব প্রতিনিধি, বরানগর: উত্তর ২৪ পরগনা জেলার বরানগর বিধানসভা কেন্দ্রে শনিবার সন্ধ্যায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। প্রচার চলাকালীন তৃণমূল এবং বিজেপি কর্মীরা মুখোমুখি হলে তুমুল উত্তেজনা দেখা দেয়। অভিযোগ তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সামনে খুলে নেন বিজেপি কর্মীরা। পাল্টা বিজেপি প্রার্থী সজল ঘোষ ও বিজেপি কর্মীদের অভিযোগ, তাদের হোডিং খুলে দিয়েছে তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে জয় বাংলা স্লোগান দিয়ে বিজেপি কর্মীদের সামনে বিক্ষোভ দেখানো হয়। এর পাল্টা বিজেপি কর্মীরা সায়ন্তিকা কে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে দু’দলের মধ্যে তুমুল স্লোগান এবং পাল্টা স্লোগানকে ঘিরে উত্তেজনা দেখা দেয়।ভোটের আগে বরানগরে তুলকালাম। গোপাল লাল ঠাকুর রোডে বিজেপি-তৃণমূল সংঘর্ষ।

তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানো ঘিরে সংঘর্ষ। সজল ঘোষের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা। গোপাল লাল ঠাকুর রোডে বন্ধ রয়েছে যান চলাচল। সংঘর্ষের পরিস্থিতি সেখানে। সামাল দিতে নামানো হয়েছে র‍্যাফ। মাইক হাতে তৃণমূল প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় বিজেপি প্রার্থী সজল ঘোষকে। ‘সায়ন্তিকা গো ব্যাক। চোর এমএলএ গো ব্যাক।’ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা। তৃণমূল প্রার্থীর পোস্টার লাগানোকে ঘিরে সংঘর্ষ শুরু হয় বিজেপি এবং তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগরের তৃণমূল প্রার্থীর অভিযোগ, ‘বিজেপি বহিরাগতদের নিয়ে এসে হকি স্টিক দিয়ে আমাদের মহিলা কর্মীদের মেরেছে। এটাই বিজেপির কালচার। এটাই বিজেপি করে। শান্ত বরানগরকে, অশান্ত করার চেষ্টা করেছে বিজেপি।’

দু- দলের মাঝে পুলিশ ব্যারিকেড করে দাঁড়িয়ে পড়ে। এরপর কেন্দ্রীয় বাহিনী দুপক্ষকে সরিয়ে দিলে কিছুটা উত্তেজনা সামাল দেওয়া সম্ভব হয়। এলাকায় অন্ধকার থাকায় দুপক্ষকে যাতে সংঘর্ষে জড়িয়ে না পড়ে তার জন্য আগেভাগে সেখানে সমস্ত রকম নিরাপত্তা বলায় গড়ে তোলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সামনেই বিজেপি কর্মীরা তাদের প্রার্থীর ব্যানার গুলি খুলে নিয়ে চলে যায়।

তৃণমূল কর্মীরা এর প্রতিবাদ করতে গেলে কেন্দ্রীয় বাহিনী তাদের পথ আটকে দাঁড়ায়। ঈদের দিন সন্ধ্যার পর বরানগরে একে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। তবে একে কেন্দ্র করে কোন সংঘর্ষের ঘটনা ঘটে নি। এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন