নির্বাচনের প্রাক্কালে হিঙ্গলগঞ্জ ‘দুর্গে’ পরিণত করল কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি ,হিঙ্গলগঞ্জ: রাস্তার পাশে বালির বস্তা দিয়ে বাঙ্কার তৈরি করে অত্যাধুনিক অস্ত্র নিয়ে তাক করে বসে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা(Central Force)। দুর্গে পরিণত হয়েছে হিঙ্গলগঞ্জ।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার জন্য সাত কোম্পানি কেন্দ্র বাহিনী আগে থাকতে দেওয়া হয়েছিল। অতিরিক্ত বাহিনী আসতে শুরু করেছে। তাঁর মধ্যে হিঙ্গলগঞ্জ ,সন্দেশখালি, হাড়োয়া , মিনাখাঁ এইসব ব্লকগুলোতে কেন্দ্র বাহিনী সকাল থেকে টহল শুরু করেছে ।শনিবার সেই ছবি দেখা গেল হাসনাবাদ থেকে লেবুখালী রোড পর্যন্ত।

কিষাণ মান্ডির সামনে বালির বস্তা(Sand Bag) দিয়ে কেন্দ্রীয় বাহিনী অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে তাক করে বসে আছেন ।পথ চলতি মানুষ ছোট মাঝারি গাড়ি থামিয়ে নাকা তল্লাশি করছে ।বিশেষ করে যাত্রী বহনকারী বাসের মধ্যে উঠে তারা বিভিন্ন সিটের তলায় এবং ব্যাগ পত্রে তল্লাশি চালাচ্ছে। অপরিচিত লোক হলেই পুলিশ কর্মীরা কড়া নজরে তাদের উপযুক্ত নথিপত্র দেখছেন।

অন্যদিকে, গাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। পাশাপাশি পথ চলতি মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদের নাম ঠিকানা পরিচয় পত্র লিপিবদ্ধ করছেন । সীমান্ত এলাকা জুড়ে চলছে এখন কড়া নজরদারি। রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। তাই খামতি নেই নিরাপত্তার নজরদারিতে।এদিকে,বেলিয়াবেড়া থানার উদ্যোগে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ রুট মার্চ অনুষ্ঠিত হয়। এদিন বেলিয়াবেড়া থানা এলাকার গোহালমারা, বাগুয়াশোল, রাইপাল, রামগড় সহ একাধিক গ্রামে রুট মার্চ করেন পুলিশ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রুট মার্চে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের ডিএসপি সমীর অধিকারী, বেলিয়াবেড়া থানার ওসি সন্দীপ মল্লিক, বেলিয়াবেড়া ব্লকের বিডিও রাহুল বিশ্বাস সহ অন্যান্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা।

রুট মার্চ চলাকালীন পুলিশ আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। কোথাও কোনো সমস্যা বা উত্তেজনার সম্ভাবনা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো গুজবে কান না দেওয়ার জন্য সচেতন করা হয়। ঝাড়গ্রাম জেলা পুলিশের ডিএসপি সমীর অধিকারী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাজুড়ে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ টহল ও রুট মার্চ অব্যাহত রয়েছে। যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু