আজ অতিরিক্ত ভোটার তালিকা, কীভাবে দেখবেন নাম আছে কিনা?

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতিক্ষার পরে অবশেষে প্রকাশিত হতে চলেছে বিচারাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব। সেখানেই প্রায় ৬০ লক্ষ ভোটার বিচারাধীনের তালিকায় ছিলেন। তাদের নথি যাচাই করার জন্য নিযুক্ত করা হয়েছিল ৭০০ জন বিচারককে। তাঁরাই বিচারাধীন ভোটারদের নথি যাচাইয়ের কাজ করেছেন। নথি যাচাই করার পরে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতে চলেছে সোমবার বিকেলে। 

আদালত নির্দেশ দিয়েছিল, নথি যাচাই করার পর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা বের করতে হবে। প্রায় একমাস হয়ে এলেও এখনও একটাও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়নি। সোমবার বিকেলে প্রকাশিত হতে চলেছে প্রথম অতিরিক্ত তালিকা। এই তালিকা নিয়ে চিন্তিত ভোটাররা। যাঁরা বিচারাধীনের তালিকায় রয়েছেন, তাঁদের ভোটারাধিকারের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজ। সোমবারের তালিকার পর প্রতি শুক্রবার করে প্রকাশিত হবে তালিকা। কার নাম থাকবে, কার নাম বাদ যাবে তা নিয়ে চিন্তিত ভোটাররা। 

কমিশন সূত্রে খবর, চূড়ান্ত তালিকার মতোই অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। প্রথমে প্রত্যেক জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে তালিকা। তারপরে বুথে বুথে তা টাঙিয়ে দেওয়া হবে। বিএলওদের কাছেও অতিরিক্ত তালিকা পৌঁছে দেওয়া হবে। অনলাইনে কেউ দেখতে চাইলে সেটাও দেখতে পারবেন।

কীভাবে ভোটার দেখতে পারবেন তাঁর নাম অতিরিক্ত তালিকায় রয়েছে কিনা? কম্পিউটারে eci.voters.gov.in টাইপ করতে হবে। এরপর কমিশনের নির্দিষ্ট ওই সাইটে গিয়ে তাতে মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে লগইন করতে হবে। পরবর্তী পদক্ষেপে এপিক নম্বর দিয়েও সার্চ করা যাবে। পাশাপাশি মোবাইলে ইসিআই নেটে গিয়ে পরপর পদ্ধতি অনুযায়ী তালিকা দেখতে পারবেন ভোটাররা।

জানা গিয়েছে এই দিন ২৮ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারিত হবে। তারমধ্যে প্রায় ১০ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে। এই সকল ভোটারদের নথি গ্রহণযোগ্য হয়নি বিচারকদের কাছে। কিন্তু তাই বলে এখানেই থেমে যাবে না। এই ভোটাররা নতুন করে ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাবেন। তালিকা প্রকাশের পরেই তারা সেই আবেদন জানাতে পারবেন। সোমবার প্রথা তালিকা প্রকাশের পরে ধীরে ধীরে বাকি নামের তালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশিত হবে শুক্রবার। কমিশন জানিয়েছে, আগামী ৬ এপ্রিলের মধ্যে বিচারাধীন থাকা সব ভোটারের নথি যাচাই করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

তুলসীর বিয়েতে কেন আখের মণ্ডপ তৈরি করা হয় জানেন ?

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টাদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক