সম্পর্কের কথা জেনে যেতেই ২১ বছরের প্রেমিককে সঙ্গে নিয়ে শাশুড়িকে খুন ৩৬ বছরের গৃহবধূর

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভয়ানক ঘটনা উত্তরপ্রদেশে।  লখনউে যে ঘটনা ঘটেছে তা সত্যি মনে ভয় ধরাবে। শাশুড়ি জেনে ফেলেছিল গোপন সম্পর্কের কথা তাই মুখ বন্ধ করতে  ৩৬ বছর বয়সী এক গৃহবধূ  রঞ্জনা ভার্মা তার ২১ বছর বয়সী প্রেমিক রাজন শর্মার সঙ্গে মিলে তার ৬৯ বছর বয়সী শাশুড়ি নির্মলা দেবীকে নৃশংসভাবে খুন করেছে। এই ঘটনা সামনে আসার পরেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। 

পুলিশ জানিয়েছে  শাশুড়িকে প্রথমে দড়ি দিয়ে বাঁধা হয়, তারপর শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর পুত্রবধূ এমনভাবে কাঁদতে থাকে যেন বাড়িতে ডাকাতি হয়েছে এবং তার শাশুড়িকে খুন করা হয়েছে।  খুনের পর পুত্রবধূ ডাকাতি ও হামলার এমন এক নাটক সাজায় যা দেখে পুলিশও হতবাক হয়ে যায়।  পুলিশি তদন্তের সবচেয়ে বড় সূত্র ছিল বাড়িটির সিসিটিভি। খুনের সময় দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বাড়ির ভেতরের ক্যামেরাটি বন্ধ ছিল। এখানেই পুলিশের সন্দেহ হয় যে, এই খেলাটা বাইরের কেউ খেলেনি, বরং বাড়ির ভেতরের কেউ খেলেছে। সিসিটিভি ফুটেজে পুত্রবধূ রঞ্জনাকে তার প্রেমিক রাজন শর্মার সঙ্গে বাড়ি থেকে বের হতে দেখা যায়। জানা গিয়েছে,  কিছুটা দূরে যাওয়ার পর তারা দুজনেই নিজেদের মোবাইল দিয়ে ক্যামেরাটি আবার চালু করে দেয়, যাতে সন্দেহের তীর তাদের ওপর না পড়ে। কিন্তু তাদের চালাকি ধরা পড়ে যায়। 

তদন্তে জানা যায়,  রঞ্জনা ও রাজন বিগত চার বছর ধরে প্রেমের সম্পর্কে ছিল। রঞ্জনা তার পরিবারের  সঙ্গে যে বাড়িতে থাকত, রাজনও সেই একই বাড়ির দোতলায় ভাড়া থাকত। পরিবার এই অবৈধ সম্পর্কের কথা জানতে পেরেছিল এবং তার শাশুড়ি নির্মলা দেবী প্রকাশ্যে এর বিরোধিতা করেন। মেয়ে অংশিকাও পুলিশকে জানায় যে তার মা রাজনের “খুব ঘনিষ্ঠ” ছিল এবং এর ফলে বাড়িতে প্রতিদিন ঝগড়া হতো। ফলস্বরূপ, সংসারের দেখাশোনা করা শাশুড়িকে সরিয়ে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্র ছকে গৃহবধূ ও তার প্রেমিক মিলে।  শনিবার, যখন তার স্বামী ত্রিদেশ ভার্মা কাজে যান এবং তার ১৮ বছর বয়সী ছেলে আদিত্য ডেলিভারির জন্য বাইরে যায়, তখন বাড়িতে কেবল রঞ্জনা, তার দেড় বছরের মেয়ে সানভি এবং তার শাশুড়ি নির্মলা উপস্থিত ছিলেন। তার বড় মেয়ে অংশিকা উন্নাওতে তার মামার বাড়িতে গিয়েছিল।  সেই সুযোগকে কাজে লাগায় তারা। 

আরও পড়ুন: RG Kar-এ ফের রোগী মৃত্যু, শৌচালয়ে ব্যবহারে বাধা প্রৌঢ়কে

পুলিশ জানিয়েছে, প্রথমে অভিযুক্তরা বাড়ির ভেতরের সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়, তারপর শাশুড়িকে কাবু করে তার হাত-পা বেঁধে শ্বাসরোধ করে  খুন করে তারা দুজনেই গাড়ি থেকে নেমে যায়। ছেলে বাড়ি ফিরে তার ঠাকুমার মৃতদেহ দেখে চিৎকার করে তার মাকে ডাকে। চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে আসে এবং খবর দেয় পুলিশকে। খবর পুলিশ, ফরেনসিক দল এবং ডগ স্কোয়াডের  আসার পরেই মামলার পুরো গতিপথ পাল্টে যায়। পুলিশ জানায় গন্ধ শনাক্তকারী কুকুরটি সরাসরি প্রেমিক রাজন শর্মাকে শুঁকেছিল। তাতেই সেখানে উপস্থিত  সকলে  হতবাক হয়ে যান। রাজনের অস্থিরতা সন্দেহকে আরও বাড়িয়ে তোলে। পুলিশের কঠিন জেরার মুখে  প্রেমিক ভেঙে পড়ে এবং এরপর পুত্রবধূর মিথ্যাগুলো ফাঁস হয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে,  রাজন স্বীকার করেছে যে সে ও রঞ্জনা তাদের শাশুড়িকে সরিয়ে দিতে চেয়েছিল, কারণ তিনি তাদের সম্পর্কের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন।  নির্মলা দেবী তাঁর ছেলে ত্রিদেশ, পুত্রবধূ রঞ্জনা, নাতি আদিত্য, নাতনি অংশিকা এবং দেড় বছর বয়সী সানভিকে নিয়ে নিশাতগঞ্জ গলি নং ৩-এ থাকতেন।   মৃতের ছেলের করা অভিযোগের ভিত্তিতে পুত্রবধূ রঞ্জনা ভার্মা এবং তার প্রেমিক রাজন শর্মা বর্তমানে কারাগারে রয়েছেন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের