RG Kar-এ ফের রোগী মৃত্যু, শৌচালয়ে ব্যবহারে বাধা প্রৌঢ়কে

Share:

নিজস্ব প্রতিনিধি : RG Kar-র লিফ্ট বিতর্কের মধ্যেই ফের রোগীমৃত্যু। বিতর্কের কেন্দ্রবিন্দু সেই ট্রমা কেয়ার। অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর দু’দিনের মধ্যেই আরো এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। আরজি করের ট্রমা কেয়ারে চিকিৎসা করতে এসেছিলেন ওই প্রৌঢ়। মৃতের নাম বিশ্বজিৎ সামন্ত। তাকে শৌচালয়ে ব্যবহার করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বাধ্য হয়ে পরিবারের লোকজন হাসপাতালের থেকে একটু দূরে সুলভ শৌচালয়ে নিয়ে যেতে বাধ্য হন। হাসপাতাল থেকে সুলভ শৌচালয় পর্যন্ত হেঁটে হেঁটে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। এত ধকল নিতে না পেরে মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। 

জানা গিয়েছে, রবিবার রাত আড়াইটে নাগাদ নিমতা থেকে আরজি কর হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন বিশ্বজিৎ সামন্ত। গায়ে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছিলেন তিনি। রাত থেকেই অক্সিজেন চলছিল ওই রোগীর। ৫ তলার শৌচালয়ে যেতে গেলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। অন্য শৌচালয় ব্যবহার করতে হবে। সেই শৌচালয়ে যেতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হন বলে অভিযোগ পরিবারের। হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল রবিবার মধ্য রাত থেকে । সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

লিফটের পরে শৌচালয় কান্ড। গত ২০ মার্চ লিফটে দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছিলেন ছেলেকে নিয়ে চিকিৎসা করতে আসা এক বাবা। অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের রোগীমৃত্যু সেই ট্রমা কেয়ারেই। চিকিৎসা করাতে এসে প্রাণ হারাতে হল রোগীকে। শরীরের ধকল নিতে না পেরেই নিমতার ওই প্রৌঢ়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। অভিযোগের ভিত্তিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। বিশ্বজিৎ সামন্তের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। কে বা কারা শৌচালয় ব্যবহারে বাধা দিয়েছিল, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

আমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলা! ছোড়া হল ইট, ভাইরাল ভিডিও

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর