তেলের বদলে জল! পেট্রোল ভরতেই মাঝরাস্তায় বন্ধ গাড়ি, হাওড়ায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পেট্রোল পাম্পে পেট্রলের বদলে মিলছে জল। এমনই এক ঘটনা ঘটেছে হাওড়ার সলপ এলাকোটে। সেখানে একটি পেট্রোল পাম্পে পেট্রলের সঙ্গে জল মেশানোর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক মহিলা সম্প্রতি নতুন চার চাকা গাড়ি কেনার পর সলপের ওই পেট্রোল পাম্পে তেল ভরতে আসেন। পেট্রোল ভরার পর সামান্য এগোতেই গাড়িটি আচমকা বন্ধ হয়ে যায়। বহুক্ষণ চেষ্টা করেও গাড়ি চালু না হওয়ায় তিনি একজন টেকনিশিয়ানকে ডাকেন। পরে পরীক্ষা করে দেখা যায়, গাড়ির ট্যাঙ্কে পেট্রলের বদলে মূলত জল রয়েছে। তেলের সঙ্গে প্রচুর পরিমাণে জল মেশানো ছিল বলে অভিযোগ।এই ঘটনার পর ওই মহিলা পাম্প থেকে কেনা তেল বোতলে ভরে নিয়ে আবার পাম্পে ফিরে আসেন এবং প্রতিবাদ জানান। তার অভিযোগের পর একে একে আরও কয়েকজন গ্রাহক একই সমস্যার কথা জানাতে পাম্পে হাজির হন। তাদের অনেকেরই দাবি, পেট্রোল ভরার পর গাড়ি বা বাইক কিছু দূর যাওয়ার পরই বিকল হয়ে পড়েছে। ক্ষুব্ধ গ্রাহকেরা বোতলে তেল ভরে পরীক্ষা করে দেখেন, তেলের মধ্যে জল মেশানো রয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিষয়টি খতিয়ে দেখা শুরু করে। পুলিশ প্রাথমিকভাবে পরীক্ষা করে পেট্রলের সঙ্গে জল থাকার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গিয়েছে। এদিকে পেট্রোল পাম্পের এক প্রতিনিধি জানান, পাম্পের একটি মেশিনে প্রযক্তিগত সমস্যা দেখা দিয়েছে। সেই কারণেই পেট্রলের সঙ্গে জল বেরিয়ে আসছে বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয়েছে এবং সমস্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

তুলসীর বিয়েতে কেন আখের মণ্ডপ তৈরি করা হয় জানেন ?

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টাদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক