দুই মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের, ঘটনার নেপথ্যে কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির মালব্য নগরে দুই মেয়েকে খুনের অভিযোগে ৫৪ বছর বয়সি এক মহিলাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ঘটনাটি চলতি মাসের ৬ মার্চের। সেদিন দক্ষিণ দিল্লির মালব্য নগরের একটি বাড়ি থেকে দুই বোনের দেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে ওই বাড়ি থেকেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল তাদের মাকে, যিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেদিন সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ মহিলার স্বামী পিসিআর-এ ফোন করে জানান, তার স্ত্রী ও দুই মেয়ে ঘরের দরজা খুলছেন না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ। পরে প্রধান দরজার উপরের একটি জানালা ভেঙে ঘরে প্রবেশ করে পুলিশ।ঘরে ঢুকে দেখা যায়, একটি কক্ষে ৩৪ বছর বয়সি বড় মেয়ের দেহ পড়ে রয়েছে। তিনি মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন। তার মুখের উপর একটি বালিশ চাপা অবস্থায় ছিল। অন্য একটি ঘর ভিতর থেকে বন্ধ ছিল। সেই দরজা ভেঙে পুলিশ ২৮ বছর বয়সি ছোট মেয়ের দেহ উদ্ধার করে। তিনি আইন নিয়ে পড়াশোনা করছিলেন। তার গলায় ফাঁসের দাগ ছিল।এছাড়াও অন্য একটি ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই মহিলাকে। তাকে দ্রুত এইমস ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসকদের অনুমান, তিনি ফিনাইল ও কপূরের মিশ্রণজাত বিষাক্ত কিছু পান করেছিলেন। তার হাতের কবজিতেও কাটার দাগ পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, এটি খুনের পর আত্মহত্যার চেষ্টা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মানসিক পরীক্ষা শেষে  ওই মহিলাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, জেরার সময় তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে পারিবারিক অশান্তি ও দীর্ঘদিন স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি এই ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি