শিলিগুড়িতে গৃহশিক্ষকের প্রেমে প্রতারণা,নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তুলকালাম কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্রেমের টানাপোড়েন নাকি পরিকল্পিত প্রতারণা? শিলিগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গানগর ও গুরুং বস্তি এলাকায় এক নাবালিকা কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল ওই এলাকা। অভিযুক্ত গৃহশিক্ষকের বাড়িতে ভাঙচুর এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে প্রধাননগর থানা(Pradhannagar P.S.) এলাকা। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী। ​স্থানীয় সূত্রে খবর, এলাকারই এক বিবাহিত যুবকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ওই নাবালিকার। অভিযুক্ত যুবক পেশায় একজন শিক্ষক এবং তিনি ওই কিশোরীকে বাড়িতে পড়াতেন। অভিযোগ উঠেছে, স্ত্রী ও তিন সন্তান থাকা সত্ত্বেও ওই গৃহশিক্ষক নাবালিকার সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলেন।

সম্প্রতি কিশোরী তাকে বিয়ের জন্য চাপ দিলে দুজনের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।​সোমবার সকালে ঘর থেকে ওই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবার। তড়িঘড়ি শিলিগুড়ি জেলা হাসপাতালে(Siliguri Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষকের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। তাঁদের অভিযোগ, ওই যুবকের প্রতারণার কারণেই প্রাণ হারিয়েছে নাবালিকা। ​খবর পেয়ে প্রধাননগর থানার বিশাল পুলিশ কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও।

খবর পেয়ে এলাকায় যান শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তিনি শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত ন্যায়বিচারের আশ্বাস দেন।একটি তরতাজা প্রাণের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। পুলিশকে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। ​ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে সপরিবারে গা-ঢাকা দেয় অভিযুক্ত শিক্ষক। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে(Uttarbanga Hospital) পাঠিয়েছে। এলাকায় নতুন করে যাতে কোনো অশান্তি না ঘটে, তার জন্য কড়া নজরদারি চালাচ্ছে প্রধাননগর থানার পুলিশ।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক