IPL থেকে ছিটকে গেলেন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আরসিবির এই তারকা বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেল গতবারের চ্যাম্পিয়ন  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। এই টিমের  অন্যতম প্রধান ফাস্ট বোলার যশ দয়াল পুরো  মরশুমের জন্য দলে যোগ দিচ্ছেন না। আরসিবির হেড অফ ক্রিকেট মো বোব্যাট এই খবরটি নিশ্চিত করেছেন। মো ববক্যাট স্পষ্টভাবে জানিয়েছেন যে, যশ দয়াল বর্তমানে একটি ব্যক্তিগত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যে কারণে তিনি আইপিএল ২০২৬-এ অংশগ্রহণ করতে পারবেন না। তবে, তিনি এও স্পষ্ট করেছেন যে দয়াল আরসিবি-র সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন। 

আরসিবি ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই আপডেটটি এমন সময়ে  দেওয়া হয়েছে যখন দলটি তাদের প্রস্তুতি চূড়ান্ত করছে। দয়ালের অনুপস্থিতি দলের বোলিং কম্বিনেশনে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ডেথ ওভারে, যেখানে তিনি একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন।  গত মরশুমে যশ দয়াল আরসিবিতে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন এবং টিম ম্যানেজমেন্টও তার ওপর তাদের আস্থা স্পষ্টভাবে দেখিয়েছিল। তাই, তার আকস্মিক বিদায় দলের জন্য  বড়  চ্যালেঞ্জ তৈরি করতে পারে।  আইপিএল ২০২৬-এ ভারসাম্য বজায় রাখতে আরসিবিকে এখন তাদের বোলিং আক্রমণে নতুন বিকল্প খুঁজে বের করতে হবে। ফ্র্যাঞ্চাইজিটি এখন ব্যাকআপ খেলোয়াড় এবং কম্বিনেশনের ওপর বিশেষ জোর দেবে। 

যশ দয়ালের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। তাঁর তার বিরুদ্ধে যৌন নির্যাতন ও অসদাচরণের একাধিক মামলা দায়ের করা হয়েছে, যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।  সবচেয়ে গুরুতর মামলাটি জয়পুরে দায়ের করা হয়েছে। এই মামলাটি পকসো আইনের (শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ আইন) অধীনে করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে যে, দয়াল দীর্ঘ সময় ধরে এক নাবালিকার উপর যৌন নির্যাতন করেছেন।  আরও অভিযোগ করা হয়েছে যে, তিনি ক্রিকেটে এগিয়ে যাওয়ার অজুহাতে মেয়েটির সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। গাজিয়াবাদেও আরেকটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে বিয়ের অজুহাতে মেয়েটির সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাকে নির্যাতন করার অভিযোগ আনা হয়জুক ২০২৫ সালের ২৪  ডিসেম্বর, জয়পুরের পকসো আদালত যশ দয়ালের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি অলকা বনসাল বলেছেন যে, মামলার গুরুত্ব বিবেচনা করে এই মুহূর্তে জামিন মঞ্জুর করা  উপযুক্ত হবে না।

 

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে