গ্যাস নেই, ক্ষোভে ফুঁসে পথ অবরোধ জঙ্গলমহলবাসীর

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: গ্যাস নেই, ক্ষোভে ফুঁসছে ঝাড়গ্রাম। ফের পথ অবরোধে জনরোষ, কালোবাজারির অভিযোগের তোপ জঙ্গলমহলবাসীর ।গ্যাসের হাহাকারে কার্যত থমকে গেল ঝাড়গ্রাম শহরের জনজীবন। প্রতিশ্রুতি ভাঙায় ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন শতাধিক গ্রাহক। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এলাকায় তৈরি হয় তীব্র যানজট ও চাঞ্চল্য।অভিযোগের তীর ‘খুদিরাম এন্টারপ্রাইজ’-(Khudiram Enterprise)এর দিকে। গ্রাহকদের দাবি, নিয়ম মেনে অনলাইনে বুকিং(Online Booking), ব্যাংক অ্যাকাউন্টে সাবসিডি—সব কিছু ঠিকঠাক হলেও, বাস্তবে গ্যাস সিলিন্ডার মিলছে না। সোমবার অবরোধের মুখে টোকেন দিয়ে আশ্বাস দেওয়া হলেও মঙ্গলবার সেই প্রতিশ্রুতি ভেস্তে গেছে বলে গ্রাহকরা অভিযোগ করেন। ফলে ক্ষোভে ফুঁসছে মানুষজন।

মঙ্গলবার ভোর রাত থেকেই গ্যাস অফিসের সামনে লম্বা লাইন।কিন্তু অফিসের শাটার বন্ধ ছিল।ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনও সদুত্তর পাননি গ্রাহকরা। কবে গ্যাস মিলবে, সেই প্রশ্নের উত্তর মেলেনি কারও কাছে।এরই মাঝে সামনে আসছে আরও গুরুতর অভিযোগ কালোবাজারির(Black Marketing)। স্থানীয়দের দাবি, যেখানে সাধারণ মানুষ গ্যাসের জন্য হাহাকার করছেন, সেখানে রাস্তার ধারের দোকানগুলিতে অনায়াসে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ব্যবসা চলছে। তাহলে কি গোপনে অন্যত্র পাচার হচ্ছে বাড়িতে ব্যবহারের রান্নার গ্যাস সিলিন্ডার? উঠছে একাধিক প্রশ্ন।

কিছুদিন আগেই জেলা প্রশাসন আশ্বাস দিয়েছিল, গ্যাস নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। কিন্তু বাস্তব বলছে উল্টো কথা। প্রায় ১২ হাজার গ্রাহক চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। পুলিশ অবশ্য মঙ্গলবার দুপুরে রাস্তা অবরোধ হটিয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ওই গ্যাসের গুদামে হাজির হয়। সাধারণ মানুষ যাতে গ্যাস পায় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জঙ্গলমহলবাসীকে আশ্বাস দিয়েছে পুলিশ।

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা ব্রিটেনের

‘সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায় থাকতে হবে’, সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই