‘আমি দুঃখিত’, আইপিএল থেকে সরে দাঁড়ালেন দিল্লি ক্যাপিটালসের তারকা ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল শুরুর মুখে জোর ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার তথা ইংলিশ তারকা ক্রিকেটার বেন ডাকেট আচমকাই আইপিএল থেকে সরে দাঁড়নোর সিদ্ধান্ত নিয়েছেন। মাঝপথে না খেলার সিদ্ধান্ত নেওয়ায় বড় সড় শাস্তির মুখে পড়তে পারেন তিনি। কমপক্ষে ২ বছরের জন্য আইপিএল থেকে নির্বাসিত হতে পারেন তিনি।

আইপিএলের নিলামে ২ কোটি টাকায় বেন ডাকেটকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। মূলত কে এল রাহুলের সঙ্গে ওপেনিং করার কথা ভেবেই তাঁকে দলে নিয়েছিলেন দিল্লির কর্তারা। কিন্তু শেষ মুহুর্তে তাঁদের সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার। সমাজমাধ্যম ‘ইনস্টাগ্রামে’ আইপিএল থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে এক পোস্ট করেছেন তিনি। ওই পোস্টে ডাকেট লিখেছেন, ‘আমি আইপিএল থেকে সরে দাঁড়ানোর অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছি। অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। সত্যি বলতে কি, এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। ছোটবেলা থেকেই ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার স্বপ্ন আমি দেখে এসেছি এবং আমি ইংলিশ ক্রিকেটকে আমার সর্বস্ব দিতে চাই। তা করার জন্য, গ্রীষ্মের আগে আমাকে শারীরিক ও মানসিকভাবে সর্বোত্তম অবস্থায় থাকা নিশ্চিত করতে হবে।’

শেষ মুহুর্তে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য দিল্লির সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন ডাকেট। পোস্টে তিনি লিখেছেন, ‘আমি দিল্লির সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এই ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সত্যিই খুব উচ্ছ্বসিত ছিলাম এবং একটি দল গঠনে যে সময় ও পরিকল্পনা লাগে, তা আমি পুরোপুরি উপলব্ধি করি। আমার এই সিদ্ধান্তের কারণে যে কোনও অসুবিধার জন্য আমি দুঃখিত। আমি সমস্ত ভক্তদের কাছেও ক্ষমা চাইতে চাই, কারণ আমি জানি দিল্লির সকলের কাছে এর গুরুত্ব কতটা।’

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে